শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


কুমিল্লায় ৪ লক্ষাধিক জাল টাকা, টাকা বানানোর সরঞ্জাম ও মাদকসহ ২ জন আটক


পূর্বাশা বিডি ২৪.কম :
০৪.০৮.২০১৫

SnapShot(23)
স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লা শহরের গোবিন্দপুর এলাকা থেকে ৪ লক্ষাধিক জাল টাকা, জাল টাকা বানানোর সরঞ্জামাদি ও মাদকদ্রব্যসহ ২ জনকে আটক করেছে কুমিল্লা জেলা গোয়েন্দা ( ডিবি ) পুলিশ।
আটক হওয়া ব্যক্তিরা হলেন, রাতুল (৪৫) ও কামরুল (৫৫) ।
সোমবার (৩ আগষ্ট) রাত সাড়ে ৮ টার দিকে ডিবি পুলিশ এ অভিযান পরিচালনা করে।
ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ফিরোজ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শহরের গোবিন্দপুর এলাকার খলিফাবাড়ী নামের একটি বাসায় অভিযান চালায় গোয়েন্দা পুলিশ। অভিযানের সময় ওই বাড়ির একটি কক্ষে থাকা ৪ লাখ ২২ হাজার ৪১০ টাকার বিভিন্ন মানের জাল নোট, ২টি ডেস্কটপ কম্পিউটার, ১টি ল্যাপটপ, ১টি প্রিন্টার ও বিভিন্ন সরকারি দপ্তরের সিল ও কালি উদ্ধার করে পুলিশ। এছাড়া ২০ বোতল ফেন্সিডিলও পাওয়া যায় ওই কক্ষে। এই ঘটনায় সেখান থেকে রাতুল ও কামরুল নামে দুই জনকে আটক করা হয়।
কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর আলম জানান, আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ চলছে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি