শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


বেয়ারের সঙ্গে টাইটানিকের নায়িকা কেট


পূর্বাশা বিডি ২৪.কম :
০৪.০৮.২০১৫

Bear-Grylls

ডেস্ক রিপোর্টঃ

ডিসকভারি চ্যানেলের জনপ্রিয় অনুষ্ঠান ‘ম্যান ভার্সাস ওয়াইল্ড’ খ্যাত বেয়ার গ্রিলস সম্প্রতি শুরু করেছেন নতুন শো ‘রানিং ওয়াইল্ড উইথ বেয়ার গ্রিলস’। সম্প্রতি ‘রানিং ওয়াইল্ড উইথ বেয়ার গ্রিলস’ এর একটি পর্বে দেখা গেছে বিশ্ববিখ্যাত ছবি টাইটানিকের নায়িকা কেট উইন্সলেটকে।

টাইটানিক ছবিতে নায়িকা কেট উইন্সলেট আর নায়ক ডি ক্যাপ্রিও জাহাজের সামনে দাঁড়িয়ে দুই হাত তুলে উড়বার ভঙ্গি করেছিলেন। এবার ৩৯বছর বয়সী কেটকে আবারও সেই দৃশ্যে দেখলেন ভক্তরা। যদিও এবার ক্যাপ্রিওর বদলে নায়কের ভূমিকায় ছিলেন ‘ম্যান ভার্সাস ওয়াইল্ড’ খ্যাত বেয়ার গ্রিলস।

‘রানিং ওয়াইল্ড উইথ বেয়ার গ্রিলস’ অনুষ্ঠানের এক পর্যায়ে কেটকে দড়ি দিয়ে পাহাড় বেয়ে নামানো হয়। এসময় তার সাথে ছিলেন বেয়ার। বেয়ার কেটকে দুই হাত প্রসারিত করতে অনুরোধ করে। প্রথমে কেট ভয় পান এমনটি করতে। কিন্তু বেয়ারের দেওয়া সাহসে শেষ পর্যন্ত বাতাসে দুই হাত মেলে ধরেন কেট এবং সেভাবেই নিরাপদে মাটিতে নেমে আসেন।

কেট জানান এটা তার জীবনের সেরা অনুভূতিগুলোর একটি । জীবনে এমন একটা রোমাঞ্চকর সময় দেওয়ার জন্য বেয়ারের কাছে তিনি কৃতজ্ঞতাও প্রকাশ করেন। সূত্র: এন্টারটেনমেন্ট উইকলি



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি