স্টাফ রিপোর্টারঃ
২০১৫ সেশনের বাকি সময়ের জন্য ইসলামী ছাত্রশিবিরের কুমিল্লা মহানগরী শাখার সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মো কামাল হোসাঈন।
মঙ্গলবার ছাত্রশিবির কুমিল্লা মহানগরী শাখার এক জরুরী সদস্য সমাবেশে সদস্যদের প্রত্যক্ষ ভোটে মহানগরী সভাপতি নির্বাচন ও সেক্রেটারী মনোনয়ন সম্পন্ন হয়।
নবনির্বাচিত সভাপতির নাম ঘোষনা ও শপথ বাক্য পাঠ করান ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারী জেনারেল আতিকুর রহমান ।
এর আগে কুমিল্লা মহানগরী শিবিরের সকল সদস্যরা সভাপতি নির্বাচনে ভোট দেয়।
নবনির্বাচিত মহানগরী সভাপতি সংগঠনের সংবিধান অনুযায়ী সদস্যদের পরামর্শ ক্রমে ২০১৫ সেশনের বাকি সময়ে জন্য ডা মোজাম্মেল হককে সেক্রেটারী মনোনয়ন দেন।
নব নির্বাচিত সভাপতি কামাল হোসাইন এর আগে ইবনে তাইমিয়া স্কুল এলাকা ,ভিক্টোরিয়া কলেজ উচ্চ মাধ্যমিক শাখা,ভিক্টোরিয়া বিশ্ববিদ্যালয় কলেজ শাখা শিবির সভাপতি হিসাবে দায়িত্ব পালন করেন।পরবর্তীতে মহানগরী শিবিরের দপ্তর সম্পাদক,সাংগঠনিক সম্পাদক এবং ২০১৪-১৫জুলাই পর্যন্ত সেক্রেটারি হিসাবে দায়িত্ব পালন করেন।
এ ছাড়া ডা মেজাম্মেল হক কুমিল্লা মহানগরী শাখার রেসিডেœসিয়যাল স্কুল শাখা,মহানগরী স্কুল শাখা,সেন্টাল মেডিকেল কলেজ শাখা শিবির সভাপতি হিসাবে দায়িত্বপালন করেন।পরবতীতে মহানগরী শিবিরের সমাজ কল্যাণ সম্পাদক,দপ্তর সম্পাদক,এবং ২০১৪-১৫ জুলাই পর্যন্ত সাংগঠনিক সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করেন।
নির্বাচিত নেতৃবৃন্দ আগামী দিনের দেশ ও ইসলাম রক্ষার আন্দোলনে সর্বস্তরের নেতাকর্মীকে অগ্রণী ভূমিকা পালন করার আহব্বান জানান এবং দেশবাসীর কাছে দোয়া চান।



















































