শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


হীরে-জহরতের বিকিনিতে রিয়ান্না


পূর্বাশা বিডি ২৪.কম :
০৪.০৮.২০১৫

rihanna_barbados_bg_542713523

বিনোদন ডেস্কঃ

কে কি ভাবছে তা নিয়ে পরোয়া করলেন না রিয়ান্না! জন্মভূমি ক্যারিবীয় দ্বীপরাষ্ট্র বারবাডোজে কার্নিভ্যাল প্যারেডে উল্লাসে মাতলেন তিনি। উৎসবটিতে অংশ নিতে ঐতিহ্যবাহী মণি-মুক্তা আর হিরে-জহরতে মোড়ানো বিকিনি পরে রাস্তায় বেরিয়ে পড়েন ২৭ বছর বয়সী এই গায়িকা। মাথায় ছিলো পালকের সম্মিলন, আর ছিলো ডানা।

১৬৮৮ সাল থেকে কাডুমেন্ট ডে প্যারেড নামের উৎসবটি অনুষ্ঠিত হয়ে আসছে। এতে অংশগ্রহণকারীরা নাচ, গান আর পানিভর্তি বোতল নিয়ে আনন্দ করেন।

এই কার্নিভ্যাল প্যারেড রিয়ান্নার প্রিয় আয়োজনগুলোর অন্যতম। তাই প্রতি বছর এখানে দারুণ আনন্দে সময় কাটে তার। অবধারিতভাবে গতকাল সোমবার (৩ আগস্ট) এবারের উৎসবে তিনিই ছিলেন মধ্যমণি।

একা-একা নয়, বন্ধুবান্ধবদের সঙ্গে আনন্দে ভাসলেন রিয়ান্না। কখনও লাফিয়ে উঠেছেন, কখনও তাকে দেখা গেছে আড্ডায় মশগুল থাকতে। এক ফাঁকে ভিআইপি ব্যালকনিতে দাঁড়িয়ে সাধারণ মানুষের উদযাপন দেখেছেন। যেন আর দশজন সাধারণ মেয়ের মতো! আড্ডা দিয়েছেন নিজের দাদার সঙ্গেও।
rihanna
এদিকে উৎসবের একটি ভিডিও পোস্টও করেছেন রিয়ান্না। এরপরই তার এই পোশাক অন্তর্জাল দুনিয়ায় সাড়া ফেলেছে। সবার মন্তব্য, ভাগ্যিস পোশাক বিভ্রাটে পড়তে হয়নি তাকে!



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি