সোমবার,১১ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ


জোকোভিচকে হারিয়ে শিরোপা জিতলেন মারে


পূর্বাশা বিডি ২৪.কম :
১৭.০৮.২০১৫

 

Rogers_Cup_BG_292557772

স্পোর্টস ডেস্কঃ

দু’বছরেরও বেশি সময় পর নোভাক জোকোভিচের বিপক্ষে জয়ের দেখা পেলেন অ্যান্ডি মারে। সার্বিয়ান টেনিস তারকাকে হারিয়ে জিতলেন রজার্স কাপের শিরোপা। এর মধ্য দিয়ে টেনিসের এক নম্বর তারকার বিপক্ষে তিনি টানা আট ম্যাচে হারের ঘোর থেকেও বেরিয়ে এসেছেন।

কানাডার মন্ট্রিয়েলে জোকোভিচকে ৬-৪, ৪-৬, ৬-৩ গেমে হারান মারে। প্রথম দুই সেটে দুজনের মধ্যে ভালোই প্রতিদ্বন্দ্বিতা হয়। কিন্তু, শেষ সেটটি অনায়াসেই জিতে শিরোপা নিশ্চিত করেন ২৮ বছর বয়সী মারে। চ্যাম্পিয়ন হওয়ায় তিনি নিজের কোচ এমেলি মাওরেস্মোকে তা উৎসর্গ করেন। এ স্প্যানিশ কোচ রোববার (১৬ আগস্ট) ছেলে সন্তানের মা হন।

ফাইনালের আগে জোকোভিচকে সর্বশেষ ২০১৩ সালের উইম্বলডনের ফাইনালে হারিয়েছিলেন মারে। এরপর তার বিপক্ষে টানা আট ম্যাচে জয়ের দেখা পাননি। তাই রজার্স কাপের ফাইনাল ম্যাচটি ব্রিটিশ তারকার জন্য বেশ চ্যালেঞ্জিং ছিল। কিন্তু, চ্যালেঞ্জকে জয় করে দাপটের সঙ্গেই মারের প্রত্যাবর্তন ঘটে।

অন্যদিকে, সৌভাগ্যক্রমে নারী এককের ফাইনালে শিরোপা জেতেন সুইজারল্যান্ডের বেলিন্ডা বেনচিক। ৠাংকিংয়ে তিন নম্বরে থাকা  সিমোনা হালেপ বাম পায়ের ইনজুরির কারণে তৃতীয় সেটে কোর্ট ছাড়তে বাদ্য হন। তার আগে প্রথম দুই সেটে দুজনের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হয়।

টরন্টোয় প্রথম সেটটি বেনচিক ৭-৬ গেমে জিতলেও পরেই সেটেই সমান ৭-৬ গেমে জিতে ম্যাচে ফেরেন রোমানিয়ান টেনিস তারকা সিমোনা। কিন্তু, ইনজুরি আক্রান্ত হওয়ায় তৃতীয় সেটে ৩-০ গেমে পিছিয়ে থাকা অবস্থায় অবসর নিলে আঠার বছর বয়সী বেনচিকের শিরোপা নিশ্চিত হয়। এর মধ্য দিয়ে তিনি স্বদেশী কিংবদন্তি মার্টিনা হিঙ্গিসের পাশে নাম লেখান। সাবেক বিশ্বসেরা এ টেনিস তারকা ১৯৯৯ সালে ১৮ বছর বয়সেই সর্বকনিষ্ঠ নারী খেলোয়াড় হিসেবে গ্রান্ড স্লামের জিতে বিশ্ব রেকর্ড গড়েন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি