শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


চান্দিনায় ভারতীয় নাগরিক আটক


পূর্বাশা বিডি ২৪.কম :
১৮.০৮.২০১৫

090101_arrest_logo

মো. শরীফ আহমেদ খান জুয়েলঃ
কুমিল্লার চান্দিনায় অবৈধ ভাবে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে উত্তম ভৌমিক (৪০) নামে এক ভারতীয় নাগরিককে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা উপজেলাধীন তীরচর এলাকা থেকে তাকে আটক করা হয়। উত্তম ভোমিক ত্রিপুরার কাকরাবন থানাধীন তুলামুড়া গ্রামের মনোরঞ্জন ভৌমিকের ছেলে।
চান্দিনা থানার অফিসার ইন-চার্জ (ওসি) রসুল আহমেদ নিজামী জানান, গোপন সংবাদের ভিত্তিত্বে যাত্রীবাহী বাসে তল্লাসী চালিয়ে তাকে আটক হাইওয়ের ইলিয়টগঞ্জ ফাঁড়ি পুলিশ। অবৈধ অনুপ্রবেশের দায়ে তার বিরুদ্ধে চান্দিনা থানায় মামলা দায়ের করা হয়েছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি