শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


কুমিল্লায় ট্রাক খাদে পড়ে নিহত ৭


পূর্বাশা বিডি ২৪.কম :
৩১.০৮.২০১৫

comilla accident(1)  -31.8.15

ইমতিয়াজ আহমেদ জিতুঃ

কুমিল্লার কোর্টবাড়ি বিশ্বরোডের নন্দনপুর এলাকায় টিনবোঝাই ট্রাক খাদে পড়ে ৭ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো দুই জন। ট্রাকটি চট্টগ্রাম থেকে ঢাকা যাচ্ছিল বলে জানা গেছে।

সোমবার (৩১ আগস্ট) ভোররাত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে ছয় জনের পরিচয় জানা গেছে। এরা হলেন-গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার খোলাহাটি গ্রামের ভোলা শেখের ছেলে শফিকুল ইসলাম (৩৭), ইউনুস আলীর ছেলে শাহিন (১৮), আব্দুল ওয়াহাবের ছেলে জাহিদুল ইসলাম (৪০) , উপজেলার গয়েনপুর এলাকার খলিল মিয়ার ছেলে ফজলু মিয়া (৩৫), একই উপজেলার আনোয়ার (৩৫) ও সহিদ (২৫)।

এদের মধ্যে ৫ জন ধানকাটা শ্রমিক ও দুইজন মাছ ব্যবসায়ী বলে জানা গেছে।

আহত দুইজন হলেন মোস্তাফিজ (২৫), ফারুক (২০) । তারা কুমেক হাসপাতালে চিকিৎসাধীন।

স্থানীয় সূত্র জানায়, চট্টগ্রাম থেকে ঢাকাগামী টিনবোঝাই ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ঘটনাস্থলে ৬ জন নিহত ও ৩ জন আহত হয়। আহতদের প্রথমে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সকাল সোয়া ১০ টার দিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে আরো একজনের মৃত্যু হয়।
ময়নামতি হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল আউয়াল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি