মঙ্গলবার,১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


জয়ে ফিরল বার্সা


পূর্বাশা বিডি ২৪.কম :
২৭.০৯.২০১৫

31242ed51482a659006f359442fb6520-messi

ডেস্ক রিপোর্ট :

খেলার ৬৫ মিনিটের মাথায় পেনাল্টি পেল বার্সেলোনা। ইতিমধ্যে দুই গোল দিয়ে হ্যাটট্রিকের সামনে তখন লুইস সুয়ারেজ। স্বাভাবিক ভাবেই সবাই ভেবেছিল শটটি সুয়ারেজই নিতে যাচ্ছেন। কিন্তু সবাইকে অবাক করে এগিয়ে এলেন নেইমার। আত্মবিশ্বাসের সঙ্গে এমনই জোরালো এক শট নিলেন যা রাগবিতে গোল বলে মেনে নিলেও ফুটবলে সম্ভব নয় একে গোল বলা। মাঝখান দিয়ে হ্যাটট্রিকের অতি সহজতম সুযোগকে হাত ফসকে যেতে দেখলেন সুয়ারেজ।

নিজেদের মাঠে এই মৌসুমেই লা লিগায় উন্নীত দলের সঙ্গে খেলা। গুরুত্ব বিবেচনা করলে এই খেলা নিয়ে চিন্তিত হওয়ার কথা ছিল না বার্সেলোনার। কিন্তু আগের খেলাতেই সেল্টা ভিগোর কাছে ৪-১ গোলে হারের পর বার্সা কোচের এখন দম ফেলার ফুরসত নেই। লুই এনরিকের কপালের ভাঁজ আরও বেড়ে গেল খেলার তৃতীয় মিনিটের দিকেই। বল নিয়ে বিপক্ষের ডি-বক্সে ঢুকে গিয়েছিলেন লিওনেল মেসি। কিন্তু লা পালমাস গোলরক্ষক জাভি ভারাসের সঙ্গে ধাক্কা খেয়ে গোল তো করতেই পারেননি উল্টো আহত হন তিনি। এই চোটের কারণেই খেলার দশ মিনিটের মাথায় মাঠ ছেড়ে উঠে যান মেসি। ন্যু ক্যাম্পে তখন শঙ্কার কালো মেঘ উড়া
উড়ি করছে। কিন্তু ন্যু ক্যাম্পে ভক্তদের মুখে হাসি ফেরাতে দেরি করেননি সুয়ারেজ। সার্জি রবার্তোর ক্রস থেকে বার্সেলোনাকে ২৫ মিনিটের মাথায় এগিয়ে দেন তিনি। প্রথমার্ধের পর অবশ্য আর গোল পায়নি কাতালান ক্লাবটি। বার্সার মুহুর্মুহু আক্রমণের মুখেও নিজেদের রক্ষণ দুর্গ ধরে রাখতে পেরেছে পালমাস। কিন্তু বিরতির পর নয় মিনিটের মাথায় আবারও সুয়ারেজের গোলে এগিয়ে যায় বার্সেলোনা। দলীয় সমঝোতার অসাধারণ নিদর্শন দেখিয়ে গোলটি আদায় করেছে মেসির দলটি। প্রথমে নেইমারের কাচ থকে বল পান মুনির এল হাদ্দাদি। মুনির পাস দেন সার্জিয়ো বাসকুয়েটকে। বাসকুয়েটের কাচ থেকে বল পেয়ে বল জালে জালে জড়ান জোড়া গোল দিয়ে দলকে জেতালেন সুয়ারেজ। ছবি: এএফপিসুয়ারেজ। এর কিছুক্ষণ পরই দলের হয়ে পেনাল্টি আদায় করেন এই উরুগুইয়ান। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে পেনাল্টি মিস করেন নেইমার। এরপর বারবার চেষ্টা করেও গোল আদায় করতে পারেনি বার্সেলোনার আক্রমণ ভাগ। উল্টো ৮৮ মিনিটের মাথায় জোনাথন ভিয়েরা পালমাসের হলে এক গোল ফিরিয়ে দেন। এর পরপরই আরেকটি গোলের সুযোগ সৃষ্টি করেছিল ক্যানারি দ্বীপপুঞ্জের দলটি। কিন্তু শেষ পর্যন্ত স্বস্তি নিয়ে মাঠ ছাড়ে বার্সেলোনা।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি