শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


হঠাৎ স্টুডিওতে হাজির হয়ে কারিনাকে সালমানের চুমু!


পূর্বাশা বিডি ২৪.কম :
১৫.১০.২০১৫

image_279420.salman-rosika

বিনোদন ডেস্কঃ

সালমান খানের ‘রসিকা’ যে কারিনা কাপুর খান, সে নিয়ে কারও মনে সন্দেহ নেই কোনও! দুই তারার সম্পর্কের রসায়নটাই এমন নিবিড়! এ বার সেই রসায়নের প্রভাব দেখা গেল রুপালি পর্দার বাইরেও! মেহবুব স্টুডিওতে হঠাৎ হাজির হয়ে চুমুতে তাঁর ‘রসিকা’-কে ভরিয়ে দিলেন সালমান খান।
কী ভাবে জানা গেল সে কথা?
কারিনার ডিজাইনার ডিম্পি সোশ্যাল মিডিয়ায় ফাঁস করে দিলেন সালমান-কারিনার এই গোপন সাক্ষাতের কথা। সলমন যখন চুমু খাচ্ছেন তাঁর ‘রসিকা’-র কপালে, ঠিক তখনই ডিম্পি তাঁর ক্যামেরায় তুলে নিলেন সেই ছবি। তার পর আর সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তে কত সময় লাগে?
ডিম্পি অবশ্য শুধু সালমান-কারিনার ছবি সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দিয়েই ক্ষান্ত থাকেননি। সঙ্গে লিখেছেন, ‘হটেস্ট জোড়ি অব ২০১৫’! – সূত্র : আনন্দবাজার



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি