শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


দীপিকার পড়শি হলেন রণবীর!


পূর্বাশা বিডি ২৪.কম :
১৭.১০.২০১৫

ba3f98949f1ad69b0199f4797cc0627e-deepika

বিনোদন ডেস্কঃ

ভাবটা এমন, রাখঢাক তো অনেক হয়েছে; আর কত! সম্প্রতি মুম্বাইতে যে অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সে দীপিকা পাডুকোণ থাকেন সেখানেই বাসা ভাড়া নিয়েছেন তাঁর প্রেমিক রণবীর সিং। এর ফলে এখন দুজনের ঘরের দূরত্ব যা দাঁড়াল তা হচ্ছে— দীপিকা থাকেন অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সটির ‘বি’ উইংয়ে, আর রণবীর থাকবেন সেই কমপ্লেক্সেরই ‘সি’ উইংয়ে।
এ খবর জেনে বলিউডের অনেকেই মন্তব্য করেছেন, ভালোই হলো; এবারে নিয়মিত ঘরোয়া পরিবেশেই সময় কাটানোরই সুযোগ পাবেন এই দুজন। খামোখা আর হোটেলে হোটেলে ঘুরতে হবে না।
এ বছরেরই শুরুর দিকে একবার মধ্যরাতে মুম্বাইয়ের একটি বিলাসবহুল হোটেলে এ দুজন ক্যামেরাবন্দী হয়েছিলেন। আবার কিছুদিন আগে মুম্বাই বিমানবন্দরে পরস্পরকে চুমু খেয়েও আলোচনায় এসেছিলেন তাঁরা।
এর আগেও একবার ফারাহ খান পরিচালিত ‘হ্যাপি নিউ ইয়ার’ ছবির শুটিংয়ের জন্য দীপিকা যখন দুবাইতে ছিলেন, তখন শুধু দীপিকার সঙ্গে দেখা করতেই দুবাইতে শাহরুখের বাড়িতে গিয়ে পৌঁছেছিলেন রণবীর। সে সময় দক্ষিণ আফ্রিকা থেকে সরাসরি ভারতে না ফিরে দীপিকার জন্য সোজা শাহরুখের বাড়িতে গিয়ে উপস্থিত হয়েছিলেন তিনি। অবশ্য দীপিকার সঙ্গে সেবার রণবীরকে সুন্দর কিছু সময় কাটানোর সুযোগ করে দিয়েছিলেন ‘কিং খান’ শাহরুখ।
‘রাম লীলা’তে জুটি হয়ে অভিনয়ের সময়েই দীপিকা পাডুকোণ ও রণবীরের মধ্যে সুসম্পর্ক গড়ে উঠেছিল। তাঁদের সখ্যের খবর এখন পুরোনো। এই ‘লুটেরা’ তারকার সঙ্গে জুটি হয়ে দীপিকার অভিনয়ের রসায়ন দেখে অনেকেই মন্তব্য করেন শুধু অভিনয় করলে এমন দৃশ্য ফোটানো সম্ভব নয়। এর জন্য বাড়তি আরও কিছু প্রয়োজন।

সঞ্জয় লীলা বনশালীর ২০১৩ সালের ‘গোলিও কি রাসলীলা: রাম-লীলা’ ছবির এই জুটি এ বছর আবারও সঞ্জয় লীলা বানশালীরই বাজিরাও মাস্তানি’ ছবিতে জুটি বেঁধেছেন। ‘বাজিরাও মাস্তানি’ ছবির নাম ভূমিকায় অভিনয় করছেন তাঁরা। ঐতিহাসিক এই প্রেমের গল্পের ছবিটিতে আরেকটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন প্রিয়াঙ্কা চোপড়া। টাইমস অব ইন্ডিয়া। এনডিটিভি। মিড-ডে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি