শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » সর্বশেষ » বাংলাদেশকে বাদ দিয়ে ৯ দেশ থেকে ডাক্তার নার্স নিচ্ছে সৌদি সরকার


বাংলাদেশকে বাদ দিয়ে ৯ দেশ থেকে ডাক্তার নার্স নিচ্ছে সৌদি সরকার


পূর্বাশা বিডি ২৪.কম :
১৯.১০.২০১৫

8555881

ডেস্ক রিপোর্টঃ

পাকিস্তান ভারতসহ ৯টি দেশ থেকে সৌদি আরব সরকার বিশেষজ্ঞ চিকিৎসক, ফার্মাসিস্ট ও নার্স নিয়োগ দিচ্ছে। কিন্তু সে তালিকায় বাংলাদেশের নাম নেই। এর আগে বাংলাদেশের চিকিৎসক ও নার্স নিয়োগে সৌদি আরব সরকারের আগ্রহ ছিলো অনেক বেশি। কিন্তু এবার বাংলাদেশের নাম রাখা হয়নি। এ নিয়ে গত কয়েকদিন পররাষ্ট্র মন্ত্রণালয় ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের শীর্ষ পর্যায় থেকে অনেক দেন দরবার করেও কোনো কাজ হয়নি।

বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, আমাদের চিকিৎসক, ফার্মাসিস্ট ও নার্সদের জন্য সৌদি আরবের হাসপাতালগুলো একটি গুরুত্বপূর্ণ কর্মসংস্থান বাজার। আমাদের চিকিৎসক ও নার্সরা সেখানে সুনামের সঙ্গে কাজ করছিলেন। কিন্তু সম্প্রতি সৌদি সরকার এ খাতে সব মিলিয়ে কয়েক হাজার প্রবাসী নিয়োগ দেয়ার সিদ্ধান্ত দিয়েছে।

নিয়োগ দেয়া হবে পাকিস্তান, ভারত, ফিলিপাইন, মিশর, জর্ডান, তিউনিসিয়া, নাইজেরিয়া, লেবানন ও সুদান থেকে। সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয় ও শ্রম মন্ত্রণালয় এই নিয়োগ প্রক্রিয়ার সমন্বয় করবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি