শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


কুমেক হাসপাতাল থেকে পালালো আসামি


পূর্বাশা বিডি ২৪.কম :
২৪.১০.২০১৫

 

স্টাফ রিপোর্টার ঃ

কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালের জরুরি বিভাগ থেকে কামরুল নামে এক আসামি পালিয়ে গেছেন।

শুক্রবার (২৩ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় কুমেকের আশেপাশের এলাকায় পুলিশের টহল বাড়ানো হয়েছে।

আসামি কামরুল কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার শাকতলা গ্রামের বাসিন্দা।

কুমিল্লা সদর দক্ষিণ থানার পরিদর্শক (ওসি, তদন্ত) আইয়ূব জানান, বৃহস্পতিবার (২২ অক্টোবর) সন্ধ্যায় মারপিটের ঘটনায় দায়ের করা মামলায় কামরুলকে গ্রেফতার করা হয়। এ সময় তিনি পায়ে ব্যথা পাস।

শুক্রবার দুপুরে পায়ে ব্যথা অনুভূত হলে তাকে কুমেক হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে এক পর্যায়ে হাতকড়াসহ পালিয়ে যান কামরুল।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি