
প্রেস বিজ্ঞপ্তি ঃ
গতকাল ২৯ অক্টোবর কুমিল্লা জেলা তথ্য অফিসের উদ্যোগে সরকারের সাফল্য অর্জন ও উন্নয়ন ভাবনা বিষয়ে জনগণকে অবহিত করণ এবং সম্পৃক্তকরণের লক্ষ্যে ‘মহিলা সমাবেশ’ দেবিদ্বার উপজেলার বামনিসাইর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। বামনিসাইর সরকারী প্রাথমিক বিদ্যালয় স্কুল পরিচালনা কমিটির সভাপতি মোঃ মনিরুজ্জামান সরকার রিপনের সভাপতিত্বে¡ অনুষ্ঠিত মহিলা সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মীর হোসেন আহসানুল কবীর, সিনিয়র তথ্য অফিসার, কুমিল্লা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার, দেবিদ্বার, তপন কুমার পোদ্দার। সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন মোহাম্মদ মনির হোসেন, সহকারী তথ্য অফিসার, কুমিল্লা। আরো বক্তব্য রাখেন মোঃ রেজাউল করিম, সহকারী শিক্ষক, বামনিসাইর সরকারী প্রাথমিক বিদ্যালয়। মহিলা সমাবেশে প্রধান অতিথি বলেন, যে কোন জাতির উন্নয়নের জন্য একটি ভিশন থাকতে হয়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানও ক্ষুধা, দারিদ্র, শোষন ও বৈষম্যমুক্ত একটি সোনার বাংলার স্বপ্ন দেখেছিলেন। সেই পথ ধরেই বর্তমান সরকার ভিশন-২০২১ ঘোষনা করেছে। এ ভিশন হচ্ছে গৌরবময় স্বাধীনতার সূবর্ণ জয়ন্তীর বছর ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে একটি মধ্যম আয়ের দেশে পরিনত করা। তিনি বলেন জানুয়ারি মাসে হরতাল অবরোধের মধ্যেও ৩৩ কোটি বই ছাত্র/ছাত্রীদের মধ্যে পৌঁছে দেয়া হয়েছে। ২৬,১৯৩ টি বেসরকারী প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করা হয়েছে। ১ লক্ষ ৪ হাজার ৭৭৬ জন শিক্ষককে আত্তীকরণ করা হয়েছে। তিনি বলেন বাংলাদেশ মধ্যম আয়ের দেশ হওয়া এখন আর স্বপ্ন নয়। ইতিমধ্যে বাংলাদেশ নি¤œমধ্যম আয়ের দেশে পরিনত হয়েছে। বিদ্যুতের ক্ষেত্রেও বৈপ্লবিক পরিবর্তন সাধিত হয়েছে। এ সরকারের আমলে বাংলাদেশ প্রায় ১৪ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের স্বক্ষমতা অর্জন করেছে। তিনি বলেন এভাবে বিভিন্ন ক্ষেত্রে উন্নয়ন সাধিত হয়ে বাংলাদেশ বঙ্গবন্ধুর সোনার বাংলায় পরিনত হতে চলেছে। মহিলা সমাবেশের শুরুতে সংগীতানুষ্ঠান ও চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

















































