ইমতিয়াজ আহমেদ জিতুঃ
কুমিল্লা নগরীর বালুতুপা এলাকায় তুচ্ছ ঘটনা নিয়ে ছাত্রলীগের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে ছাত্রলীগ কর্মী রাসেল (২৫ ) ও পথচারি আরকু কোম্পানির শ্রমিক বাবুল (৪২) গুলিবিদ্ধ হয়েছে।
এ ঘটনায় ঘটনাস্থল থেকে বিদেশী পিস্তলসহ ছাত্রলীগ নেতা রনিকে আটক করেছে থানা পুলিশ।
শুক্রবার (৩০ অক্টোবর) রাত সাড়ে ৯ টায় এ সংঘর্ষ হয়।
আহত বাবুল ও রাসেল কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাদের বাড়ি নগরীর বালুতুপা এলাকায় ।
স্থানীয় সূত্র জানায়, ছাত্রলীগ নেতা রনি ও ছাত্রলীগ কর্মী রাসেলের মধ্যে তর্কাতর্কির এক পর্যায়ে উভয় গ্রুপের মধ্যে গুলিবর্ষণ শুরু হয়। এ সময় অবাধে গুলিবর্ষণের ঘটনা ঘটে। এ সময় রাসেল পেটে ও বাবুল হাতে গুলিবিদ্ধ হয়েছেন।
খবর পেয়ে পুলিশ এসে ঘটনাস্থল থেকে ছাত্রলীগ নেতা রনিকে বিদেশী পিস্তলসহ আটক করে।
এ বিষয়ে কোতয়ালী থানার ইন্সপেক্টর (তদন্ত) সামসুজ্জামান জানান, পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে এনেছে । একজন আটক হয়েছে।

















































