শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


সরকারের সাফল্য অর্জন ও উন্নয়ন ভাবনা বিষয়ে মহিলা সমাবেশ অনুষ্ঠিত


পূর্বাশা বিডি ২৪.কম :
০২.১১.২০১৫

DSC07628

প্রেস বিজ্ঞপ্তিঃ

গতকাল ২ নভেম্বর জেলা তথ্য অফিস, কুমিল্লার ব্যবস্থাপনায় সরকারের সাফল্য অর্জন ও উন্নয়ন ভাবনা বিষয়ে জনগণকে অবহিত করণ এবং সম্পৃক্তকরণের লক্ষে মুরাদনগর উপজেলার নবীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়। নবীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় স্কুল পরিচালনা কমিটির সভাপতি অধ্যক্ষ গৌরাঙ্গ চন্দ্র পোদ্দার’র  সভাপতিত্বে¡ অনুষ্ঠিত মহিলা সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মীর হোসেন আহসানুল কবীর, সিনিয়র তথ্য অফিসার, কুমিল্লা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো: আজগর আলিম, উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত),মুরাদনগর, এ, এন, এম মাহবুব আলম, উপজেলা শিক্ষা অফিসার, মুরাদনগর, স্বপন কুমার সাহা, সিনিয়র সহ-সভাপতি, উপজেলা আওয়ামীলীগ, মুরাদনগর। সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন মোহাম্মদ মনির হোসেন, সহকারী তথ্য অফিসার, কুমিল্লা। আরো বক্তব্য রাখেন আ. হ. ম আনোয়ার হোসেন, প্রধান শিক্ষক, নবীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়, বীর মুক্তিযুদ্ধা মো: বজলুর রহমান, সভাপতি, পিটিআই, মো: আবদুর রাজ্জাক, সদস্য, স্কুল পরিচালনা কমিটি। মহিলাদের পক্ষে বক্তব্য রাখেন অর্চনা রানী। মহিলা সমাবেশে বক্তাগণ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ ২০০৯ সন থেকে উন্নয়নের মহাসড়কে দ্রুতবেগে চলতে শুরু করেছে, যার লক্ষ্য হলো ২০২১ সনে মধ্যম আয়ের দেশে এবং ২০৪১ সনে উন্নত দেশে পরিনত হওয়া। বাংলাদেশ ইতিমধ্যে নিন্মমধ্যম আয়ের দেশে পরিনত হয়েছে। দারিদ্র বিমোচন এবং শিশু ও মাতৃমৃত্যুর হারসহ বিভিন্ন ক্ষেত্রে সহশ্রাব্দ লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছে। বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল। বক্তাগণ উন্নয়ন প্রক্রিয়ায় জনগণকে সম্পৃক্ত হওয়ার আহবান জানান। মহিলা সমাবেশের শুরুতে সংগীতানুষ্ঠান ও চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি