
বেলাল হোসাইন, চৌদ্দগ্রামঃ
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার ফকিরবাজার এলাকায় পিকআপভ্যানের ধাক্কায় সামিয়া আফরিন (১৪) নামের এক জেএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুর একটার দিকে এ দুঘর্টনা ঘটে। বিকেলে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। রাত সাড়ে ১১ টায় মরদেহের জানাজা অনুষ্ঠিত হবে।
নিহত সামিয়া আফরিন (১৪) উপজেলার আলকরা ইউনিয়নের ঝিনাইগাজি এলাকার হুমায়ন কবিরের ছেলে। সামিয়া গাংরা মহিলা মাদরাসার শিক্ষার্থী ছিলেন।
নিহতের মামা আলিফ হোসেন জয় জানান, মিনি যমুনা বাসে করে চিওড়া এলাকায় পরীক্ষা দিতে যাওয়ার সময় সামিয়ার মাথা জানালার বাইরে ছিল। ফকিরবাজার এলাকায় আসার পর বিপরীত দিক থেকে আসা একটি পিকআপভ্যান যমুনা বাস ঘেষে যাওয়ার সময় সামিয়া পিকআপভ্যানের ধাক্কায় মাথায় গুরুতর আঘাত পায়। পরে স্থানীয়রা তাকে ফেনি সদর হাসপাতালে নিয়ে যায় । সেখানে চিকিৎসাধীন অবস্থায় সামিয়ার মৃত্যু হয়।
চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম ফরহাদ রাত সাড়ে ৯ টায় জানান, এ বিষয়ে আমি অবহিত নই।

















































