সোমবার,১১ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » খেলা » প্রথম বছরে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের জন্য খরচ হবে প্রায় ২০ কোটি টাকা- লোটাস কামাল


প্রথম বছরে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের জন্য খরচ হবে প্রায় ২০ কোটি টাকা- লোটাস কামাল


পূর্বাশা বিডি ২৪.কম :
০৮.১১.২০১৫

lotas kamal-2

ইমতিয়াজ আহমেদ জিতুঃ

কুমিল্লা ভিক্টোরিয়ান্সের প্রধান উপদেষ্টা পরিকল্পনামন্ত্রী আ হ ম মোস্তফা কামাল বলেছেন, কুমিল্লা ভিক্টোরিয়ান্সের পেছনে প্রথম বছরে প্রায় ২০ কোটি খরচ হবে। বিভিন্ন স্পন্সর বাবদ হয়তো ১২ কোটি টাকার মত উঠে আসবে। বাকিটা লস । তবে এ নিয়ে আমার আফসোস নেই।

শুক্রবার (৬ নভেম্বর) বিকেলে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের প্রধান উপদেষ্টা পরিকল্পনামন্ত্রী আ হ ম মোস্তফা কামাল কুমিল্লা টাউনহলে সাংবাদিক সম্মেলনে এ তথ্য জানান।

পরিকল্পনামন্ত্রী আ হ ম মোস্তফা কামাল বলেন, কুমিল্লার ভিক্টোরিয়ান্স দল দিয়ে আমার কোন আয় হবে না। তবে আয় নিয়ে আমি চিন্তে করি না। আমি ক্রিকেটকে ভালবাসি। এবার কয়েকটি গ্রুপ ও আমার এলাকার কিছু লোক মিলে টিমের ব্যয়ভার কিছুটা যোগাড় করেছে। তিনি রসিকতার সুরে বলেন, আগামী বছর কুমিল্লার সকল মানুষের কাছ থেকে কুমিল্লার ভিক্টোরিয়ান্সের খরচের টাকা নিবো। কারণ আমার কোন আয় নেই। শুধু খরচ আর খরচ।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি