শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


চান্দিনার চার এলডিপি নেতা কারাগারে


পূর্বাশা বিডি ২৪.কম :
০৯.১১.২০১৫

 
মো. শরীফ আহমেদ খান জুয়েল।।
নাশকতার মামলায় হাজিরা দিতে গিয়ে কারাগারে প্রবেশ করে কুমিল্লার চান্দিনা উপজেলা এলডিপি’র চার নেতা-কর্মী।
রবিবার (৯ নভেম্বর) দুপুরে কুমিল্লার ১নং অতিরিক্ত জেলা দায়রা জজের আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে বিজ্ঞ আদালত তাদের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠায়।
তারা হলেন- গণতান্ত্রিক যুবদল কেন্দ্রিয় কমিটির যুগ্ম সম্পাদক অধ্যাপক আবু তাহের চেয়ারম্যান, গণতান্ত্রিক যুবদল চান্দিনা পৌর সাংগঠনিক সম্পাদক আবুল হাসেম, গণতান্ত্রিক যুবদল নেতা প্রভাষক তপন চন্দ্র দেবনাথ, গণতান্ত্রিক ছাত্রদল চান্দিনা পৌর শাখা আহবায়ক তারেকুল ইসলাম বাবু।
গনতান্ত্রিক যুবদল কেন্দ্রিয় কমিটির সহ-সভাপতি অধ্যক্ষ আবুল কাশেম ও চান্দিনা উপজেলা গণতান্ত্রিক ছাত্রদল নেতা সাজ্জাত হোসেন বিষয়টি নিশ্চিত করেন।
প্রসঙ্গত, চলতি বছরের  শুরুর দিকে তিন মাসেরও বেশি দিন যাবৎ দেশব্যাপী বিএনপি’র নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের হরতাল-অবরোধের অংশ হিসেবে জানুয়ারীর দ্বিতীয় সপ্তাহে কুমিল্লার চান্দিনা উপজেলায় পৃথক দুইটি বাসে অগ্নি সংযোগের ঘটনায় তারা এজাহার নামীয় আসামী।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি