শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » কুমিল্লা নিউজ » কুমিল্লা নগরীতে সাবেক সাংসদ হাকিমের ছেলের গাড়ি ভাংচুর করল স্বেচ্ছাসেবক ও ছাত্রলীগ নেতাকর্মীরা,গাড়ি চালক আহত


কুমিল্লা নগরীতে সাবেক সাংসদ হাকিমের ছেলের গাড়ি ভাংচুর করল স্বেচ্ছাসেবক ও ছাত্রলীগ নেতাকর্মীরা,গাড়ি চালক আহত


পূর্বাশা বিডি ২৪.কম :
১৪.১১.২০১৫

 

স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লা নগরীতে মহানগর স্বেচ্ছাসেবক ও ছাত্রলীগের নেতাকর্মীদের হামলায় আহত হয়েছেন
বরুড়ার সাবেক সাংসদ ও উপজেলা আ’লীগ নেতা মরহুম আব্দুল হাকিমের ছেলের গাড়ি চালক।
এ সময় নেতাকর্মীরা তাদের ব্যবহৃত প্রাইভেটকারটি ভাংচুর করেছে।

শনিবার রাত সাড়ে ৮ টায় কুমিল্লা নগরীর টাউয়ারের সামনে এ ভাংচুরের ঘটনা ঘটে।

আহতের পরিচয় পাওয়া যায়নি।

স্থানীয় সূত্র জানায়, বরুড়ার সাবেক সাংসদ ও উপজেলা আ’লীগ নেতা মরহুম আব্দুল হাকিমের ছেলে এড. কামরুলের স্ত্রী ও তার আতœীয়-স্বজন নগরীর কান্দিরপাড়ের সাত্তার খান মার্কেটে কেনাকাটার জন্য আসে। এ সময় মাকের্টের সামনে দাড়িয়ে থাকা মহানগর স্বেচ্ছাসেবক ও ছাত্রলীগের ৬/৭ জন নেতাকর্মী এমপির পুত্রবধুসহ গাড়িতে থাকা অন্য মেয়েদের উত্যক্ত করে।

প্রাইভেটকার চালক এ ঘটনার প্রতিবাদ করলে নেতাকর্মীদের সাথে চালকের কথা কাটাকাটি হয়। এ সময় আরো নেতাকর্মী এসে জড়ো হলে চালক এমপির পুত্রবধু ও আতœীয়-স্বজনকে নিয়ে দ্রুত স্থান ত্যাগ করে। এদিকে নেতাকর্মীরা পেছনে পেছনে প্রাইভেটকারকে ধাওয়া করে। প্রাইভেটকারটি নগরীর ঈশ্বর পাঠশালার সামনে আসার পর যানজটের কবলে পড়ে। এ সময় প্রাইভেটকারের সাথে ধাক্কা খেয়ে দুইজন পথচারি সামান্য আহত হয়। এ সময় স্বেচ্ছাসেবক ও ছাত্রলীগের নেতাকর্মীরা এসে গাড়িটি ভাংচুর করে এবং চালককে পিটিয়ে গুরুতর আহত করে।

এ বিষয়ে কোতয়ালী থানার ইন্সপেক্টর (তদন্ত) সামসুজ্জামান জানান, গাড়ি কে ভাংচুর করেছে তা জানি না। দুইজন পথচারি ও চালক আহত হয়েছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি