সোমবার,১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


প্রেসিডেন্টের কাছে আবেদন করবেন মুজাহিদ


পূর্বাশা বিডি ২৪.কম :
১৬.১১.২০১৫

 mujhahid_896432297
নিজস্ব প্রতিবেদক : মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ প্রেসিডেন্টের কাছে একটি বিশেষ বিষয়ে আবেদন করবেন।
বৃহস্পতিবার পরিবারের সদস্যরা মুজাহিদের সঙ্গে দেখা করতে গেলে তিনি এ কথা জানান। তবে কি বিষয়ে আবেদন করবেন তা পরিবারের সদস্যদের জানাননি তিনি।
মুজাহিদের ছেলে আলী আহমাদ মাবরুর এ তথ্য জানান। মাবরুর জানান, আলী আহসান মোহাম্মদ মুজাহিদ বলেছেন, রিভিউ খারিজের রায়ের ব্যাপারে কারাকতৃপক্ষ আনুষ্ঠানিকভাবে তাকে কিছু জানায়নি। এ ব্যাপারে আদেশের কোনো কপিও তিনি পাননি। এ অবস্থায় তিনি আইনজীবীদের সঙ্গে পরামর্শ করতে চান। তিনি প্রেসিডেন্টকে সাংবিধানিক অভিভাবক মনে করেন। আইনজীবীদের সঙ্গে আলাপ করে তিনি প্রেসিডেন্টের কাছে একটি বিশেষ বিষয়ে আবেদন করতে চান।


এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি