ইমতিয়াজ আহমেদ জিতুঃ
কুমিল্লা নগরীর টাউনহলের বীরচন্দ্রনগর মিলনায়তনে নবান্ন উৎসব ও শচীনদেব বর্মন স্মরণে আলোচনা সভা, সাংস্কৃতিক ও পিঠা উৎসবের আয়োজন করা হয়। এর আগে টাউনহল মিলনায়তন থেকে জেলা প্রশাসনের কর্মকর্তারা একটি বর্ণাঢ্য র্যালি বের করে।
কুমিল্লা জেলা প্রশাসনের উদ্যোগে শুক্রবার (২০ নভেম্বর) বিকেল ৪ টায় র্যালি , সাড়ে ৪ টায় পিঠা উৎসবের উদ্বোধন করা হয়। পরে বিকেল সাড়ে ৫ টা থেকে আলোচনা সভা শুরু হয়। রাত ৭ টা থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়।
র্যালি, পিঠা উৎসবের অনুষ্ঠান ও আলোচনা সভায় কুমিল্লার জেলা প্রশাসক মোঃ হাসানুজ্জামান কল্লোলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা সদর সাংসদ হাজী আ ক ম বাহাউদ্দিন বাহার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা পুলিশ সুপার শাহ মোঃ আবিদ হোসেন, সদর উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ আব্দুর রউফ, অতিঃ জেলা প্রশাসক (সার্বিক) মনিরুজ্জামান তালুকদার। এ সময় এনডিসি রাকিব হাসানসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
আলোচনা সভার পর সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়। এতে ঢাকার সরকারি সঙ্গীত মহাবিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী ও কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমীর শিক্ষার্থীরা অংশ নেয়।



















































