শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


চৌদ্দগ্রামে আওয়ামী লীগের দু’গ্রুপের সংর্ঘষ, আহত ৫


পূর্বাশা বিডি ২৪.কম :
২১.১১.২০১৫

 

নিজস্ব প্রতিবেদক:

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার আলকরা ইউনিয়নের কুলাশর গ্রামে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৫ জন আহত হয়েছেন।

শুক্রবার (২০ নভেম্বর) দিনগত রাত সাড়ে ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত উভয় গ্রুপের মধ্যে সংঘর্ষের এ ঘটনা ঘটে।

সংঘর্ষের সময় উভয় গ্রুপের মধ্যে গুলি বিনিময়ের ঘটনাও ঘটেছে বলে জানা গেছে।

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম ফরহাদ হোসেন ‍জানান, আসন্ন ইউনিয়ন পরিষদে নির্বাচনে চেয়ারম্যান পদে তিনজন প্রার্থী রয়েছেন। তাদের নিজেদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে।

ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি