শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


কুমিল্লায় চার বিদেশীর ২দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত


পূর্বাশা বিডি ২৪.কম :
২২.১১.২০১৫

comilla 4 foregn

স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লার বিবিরবাজার সীমান্তে আটক চার আফ্রিকান মহাদেশের নাগরিকের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছে চীফ জুডিশিয়াল আমলী আদালত।

রোববার (২২ নভেম্বর) দুপুরে বিজ্ঞ বিচারক এ রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

কোতয়ালী থানার ইন্সপেক্টর (তদন্ত) মোঃ সামসুজ্জামান জানান, মামলার তদন্তকারি কর্মকর্তা এসআই নাজমুল হুদা আদালতে চার বিদেশীর রিমান্ডের জন্য আবেদন করলে আদালত তা মঞ্জুর করে।

উল্লেখ্য যে, শুক্রবার (২০ নভেম্বর) ভোরে কুমিল্লা সদরের বিবির বাজার সীমান্তের কেরানিনগর এলাকা থেকে অনুপ্রবেশের দায়ে চারজন বিদেশি নাগরিককে আটক করে কোতয়ালী থানায় সোর্পদ করে বর্ডার গার্ড অব বাংলাদেশ (বিজিবি-১০) সদস্যরা। তাদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের দায়ে একটি মামলা দায়ের করা হয়। এদের মধ্যে তিনজন পুরুষ ও একজন নারী রয়েছেন।
আটক ব্যক্তিরা হলেন-কঙ্গোর নাগরিক ওকো থমাস, ক্যামেরুনের মমিরা গোউফানা, আফ্রিকার আব্দু নাসারা এবং গিনির কামারা হামদুও।

১০ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. মোখলেসুর রহমান জানান, তাদের কাছে অবৈধ কোনো কিছু পাওয়া না গেলেও মেয়াদোত্তীর্ণ ভারতীয় ভিসা পাওয়া যায়।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি