শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


লাকসামে ট্রাকচাপায় ৫ জনের মৃত্যু


পূর্বাশা বিডি ২৪.কম :
২৪.১১.২০১৫

৩৩৩৩
স্টাফ রিপোর্টারঃ
কুমির্ল্লা লাকসামে ট্রাকচাপায় সিএনজি চালিত অটোরিকশার চার জন ও এক পথচারীর মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে কুমিল্লা-নোয়াখালী সড়কের উপজেলার লাকসাম বাইপাস মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, সকালে লাকসাম বাইপাস মোড়ে একটি ট্রাক বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশাকে চাপা দেয়। এতে অটোরিকশা চালক মনোহরগঞ্জ উপজেলার খিলা ইউনিয়নের জসিম উদ্দিন (৩২), যাত্রী খিলা ইউনিয়নের রাজাপুত গ্রামের সিরাজুল ইসলামের স্ত্রী রোজিনা (২৩) ও লাকসাম উপজেলার পুরুকচাইল গ্রামের আলী আক্কাসের মেয়ে নাসরিন (৩০) ঘটনাস্থলে মারা যান।

তাদের মধ্যে একজনের মরদেহ নিয়ে গেছেন আত্মীয়-স্বজনরা। বাকি দু’জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

এদিকে, লাকসামের রাজাপুর গ্রামের মোহছেনা (৩৫) লাকসাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পথচারী লাকসাম উপজেলার ধানিসা গ্রামের কালাম (৩৫) স্থানীয় একটি প্রাইভেট ক্লিনিকে মারা গেছেন।

এ ঘটনায় লাকসাম উপজেলার রাজাপুর গ্রামের জয়নাল মিয়ার ছেলে রাজু (২৩) আহত হয়েছেন। স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হচ্ছে। তার অবস্থা আশঙ্কাজনক।

লালমাই হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) লুৎফর রহমান বলেন, ঘটনাস্থল থেকে দু’জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

এ ঘটনায় আরও তিন জনের মৃত্যু হয়েছে বলে শুনেছি। তাদের সম্পর্কে তথ্য নেওয়ার চেষ্টা চলছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি