স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লা নগরীর লাকসাম রোডস্থ মিডল্যান্ড হাসপাতালের পিছনে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ইএনটি বিভাগের ডাক্তার জাকারিয়া মাহমুদের বাসায় শিউলি আক্তার (১৭) নামের গৃহপরিচারিকার রহস্যজনক মৃত্যু হয়েছে। এ ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে বলে স্থানীয় একাধিক সূত্র জানায়।
নিহত শিউলি আক্তার দেবিদ্বার উপজেলার বাঙ্গরা এলাকার শাহজাহানের মেয়ে।
রোববার (৬ ডিসেম্বর) দুপুরে পুলিশ ফাসিঁতে ঝুলন্ত অবস্থায় মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমেক হাসপাতাল মর্গে প্রেরণ করেছেন।
কান্দিরপাড় ফাড়িঁর ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) সামসুদ্দিন রাত ১০ টায় জানান, নিহতের পরিবার এখনো আমাদের কাছে আসেনি।
স্থানীয় সূত্র জানায়, এ মৃত্যুর বিষয়ে বিভিন্ন সেক্টরে বিপুল পরিমাণ অর্থেও বিনিময়ে রফাদফা চলছে। এ মৃত্যুটিকে আতœহত্যা বলে চালিয়ে দেওয়া চেষ্টা চলছে।


























































