শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


চৌদ্দগ্রামে স্বতন্ত্র প্রার্থীসহ ৩০ জনের বিরুদ্ধে মামলা


পূর্বাশা বিডি ২৪.কম :
২২.১২.২০১৫

news_img16-400x240
তারিকুল ইসলাম শিবলী, কুমিল্লা:

বিস্ফোরক এবং গাড়ী পোড়ানোর অভিযোগে কুমিল্লার চৌদ্দগ্রাম পৌরসভা নির্বাচনের আওয়ামীলীগ স্বতন্ত্র মেয়র প্রার্থী ইমাম হোসেন পাটোয়ারী এনামসহ ৩০ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। অজ্ঞাত নামা আরো একশ জনের বিরুদ্ধে চৌদ্দগ্রাম থানায় পৃথক তিনটি মামলা দায়ের করা হয়। এ মামলার ৪ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার সকালে চৌদ্দগ্রাম থানার উপ-পরিদর্শক শংকর তালুকদার বাদি হয়ে একটি মামলা দায়ের করেন। অপর ২টি গাড়ী পোড়ানোর মামলা করেন কাউন্সিলর প্রার্থী হেলাল ও আলকোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইসমাইল হোসেন বাচ্চু।

গতকাল ২১ ডিসেম্বর সোমবার বিকেল ৪ টায় ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম বাজারে আওয়ালী লীগ দলীয় মেয়র প্রার্থী মিজানুর রহমান মিজান ও স্বতন্ত্র মেয়র প্রার্থী উপজেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য ইমাম হোসেন পাটোয়ারী এনামের সমর্থকদের মধ্যে শুরু হওয়া সংঘর্ষের ঘটনা ঘটে। এঘটনায় ২ পুলিশসহ ৬ জন আহত হয়। ২টি



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি