রবিবার,১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


২৭ লক্ষ ২৫ হাজার মুক্তিযোদ্ধাকে ভাতা দিতে চায় বিএনপি


পূর্বাশা বিডি ২৪.কম :
২৫.০১.২০১৬

dudu2222_3101_0
ডেস্ক রিপোর্টঃ

সরকারের পক্ষ থেকে ২ লাখ ৭৫ হাজার মুক্তিযোদ্ধাকে ভাতা প্রদান করা হচ্ছে। বাকী যে ২৭ লক্ষ ২৫ হাজারকে ভাতা দিতে চায় বিএনপি এমন্তব্য করেছেন কৃষক দলের সাধারণ সম্পাদক ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু।

তিনি বলেন, মুক্তিযুদ্ধের সংখ্যা বলা হয়েছে ৩০ লক্ষ। বাকীদেরকে চিহ্নিত করে ভাতার ব্যবস্থা করতে হয় তাহলেতো বিতর্ক করতেই হয়। হাসিনা বাকী মুক্তিযোদ্ধাদের এই ভাতাটা দিবেন কিনা তা নিয়ে আমাদের সন্দেহ আছে। আমরা দেবো বলেই এই প্রশ্নটা দায়িত্বশীল ব্যক্তি হিসেবে খালেদা জিয়া জাতির সামনে এনেছেন। এ কারনেই তিনি মুক্তিযোদ্ধাদের সংখ্যার বিষয়ে মন্তব্য করেছেন।

সোমবার সকালে রাজধানী ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিশনে কৃষক দলের প্রতিনিধি সম্মেলনের শুরুতে স্বাগত বক্তব্য তিনি এসব কথা বলেন। প্রতিনিধি সম্মেলনে প্রধান অথিথি বিএনপি ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শামসুজ্জামান দুদু বলেন, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া চতুরমুখী আক্রমনে। তাকে জাতীয় নেত্রী বলা ভুল হবে তিনি বিশ্বনেত্রী। তিনি শহীদের সংখ্যা নিয়ে জাস্ট একটি কথা বলেছেন, এজন্যে তাকে রাষ্ট্রদ্রোহী মামলার মুখোমুখি হতে হচ্ছে। তিনি বাংলাদেশের শেষ্ঠ মুক্তিযোদ্ধাদের একজন। তার স্বামী মহান স্বাধীনতার ঘোষণা করেছেন এবং রনাঙ্গনে যুদ্ধ করেছেন।

বিএনপির এই নেতা বলেন, এমন একজন মানুষের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহী মামলার প্রস্তুতি নিতে সরকার অনুমতি দিয়েছে। তাহলে কতটা বিপরীত মুখী অবস্থার মধ্যে দিয়ে চলতে হচ্ছে। তিনি মুক্তিযোদ্ধাদের সম্মান জানাতে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় গঠন করেছেন। তাদের সুযোগ সুবিদা বাড়ানোর জন্য বিভিন্ন ধরনের পদক্ষেপ নিয়েছেন।

খালেদা জিয়ার নামে রাষ্ট্রদ্রোহ মামলার তীব্র প্রতিবাদ জানিয়ে দুদু বলেন, সরকারের এই ঘৃণ্যপদক্ষেপের তীব্র ন্দিা ও প্রতিবাদ জানাই। সরকারের এই মূহুর্তে পদত্যাগ করা উচিৎ।

সারা দেশ থেকে আগত ৭৫ টি সাংগঠনিক জেলার সভাপতি ও সাধারণ সম্পাদকেরা প্রতিনিধি সম্মেলনে আসেন। এদের মধ্যে থেকে অনেকে কৃষকদের ন্যয্য মূল্যে না পাওয়া, উৎপাদন খরচ বৃদ্ধিসহ সরকারের সমালোচনা ও দেশের রাজনৈতিক পরিস্থিতি বর্ননা করে বক্তব্য দেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি