শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » কুমিল্লা নিউজ » কুমিল্লায় বর্নাঢ্য র‌্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে পালিত হচ্ছে আন্তর্জাতিক কাস্টমস্ দিবস


কুমিল্লায় বর্নাঢ্য র‌্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে পালিত হচ্ছে আন্তর্জাতিক কাস্টমস্ দিবস


পূর্বাশা বিডি ২৪.কম :
২৬.০১.২০১৬

Comilla International Customs day (2)এইচ এম মহিউদ্দিন, কুমিল্লা ॥
আজ (২৬ জানুয়ারী) আন্তর্জাতিক কাস্টমস্ দিবস। এ উপলক্ষে কুমিল্লা কাস্টমস্, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট এর আয়োজনে সকাল ৯টায় কমিশনারেট অফিস থেকে একটি বর্নাঢ্য র‌্যালী বের করে কুমিল্লা শিল্পকলা একাডেমীতে গিয়ে সমাপ্ত হয়।
সকাল ১০ টা থেকে দুপুর ১টা পর্যান্ত শিল্পকলা একাডেমীর মিলনায়তনে আলোচনা সভা চলবে। এর আগে বেলুন ও পায়রা উড়িয়ে র‌্যালী উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য চৌধুরী আমির হোসেন।
বিশেষ অতিথি হিসেবে আলোচনা সভায় উপস্থিত থাকবেন কুমিল্লা জেলা পরিষদ প্রশাসক আলহাজ্ব ওমর ফারুক, কর অঞ্চল কুমিল্লার কমিশনার মোঃ রেজাউল করিম চৌধুরী ও কুমিল্লা জেলা প্রশাসক মোঃ হাসানুজ্জামান কল্লোল। সভপতিত্বে করবেন কমিশনার অব কাস্টমস মোঃ আনোয়ার হোসাইন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি