শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


মানবাধিকার কর্মীদের বিএসএফের হয়রানি


পূর্বাশা বিডি ২৪.কম :
২৮.০১.২০১৬

masum2-400x278
ডেস্ক রিপোর্টঃ

ভারতের মানবাধিকার সংগঠন ‘বাংলার মানবাধিকার সুরক্ষা মঞ্চ’ (মা সু ম) অভিযোগ করেছে- তাদের কর্মী, মানবাধিকার লঙ্ঘনের ফলে ভুক্তভোগীরা এবং তাদের আইনজীবীরাও দেশটির সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ও রাষ্ট্রীয় সংস্থার অব্যাহত হয়রানিতে হুমকির মুখে পড়েছে।

মা সু ম নামে এ মানবাধিকার সংগঠনটি বিভিন্ন ক্ষেত্রে মানবাধিকার লঙ্ঘনের শিকার ভুক্তভোগীদের চিকিৎসা, আইনি ও মানসিক সহায়তা দিয়ে থাকে এবং সীমান্তে ছিটমহলবাসীদের নিয়ে কাজ করে থাকে।

উল্লেখযোগ্য বিষয় হলো, একমাত্র ভারতীয় মানবাধিকার সংস্থা হিসেবে এ সংস্থাটি বিএসএফের হাতে পাশবিক হত্যাকা-ের শিকার বাংলাদেশি কিশোরী ফেলানির ন্যায়বিচার প্রার্থনায় দৃঢ় ভূমিকা রেখেছে। এ নিয়ে দেশটির সুপ্রিম কোর্টে একটি পিটিশনও দায়ের করে মা সু ম।

ফেলানি হত্যা মামলার রায়ের প্রতিক্রিয়ায় সংস্থাটির প্রধান কিরিটি রায় বলেছিলেন, ‘বিএসএফের আদালতে আগেই স্থির করা ছিল যে কী রায়  দেয়া হবে। এটা লোক দেখানো বিচার হলো।’

এছাড়া, মাসুম ভারতের (বর্ডার সিকিউরিটি ফোর্স) বিএসএফ এর বিরুদ্ধে নির্যাতন ও বিচারবহির্ভূত হত্যাকা-ের বিষয়ে একটি রিট পিটিশন দায়ের করে। ভারতের সুপ্রিম কোর্টে সিট মহলবাসীদের অবস্থার ওপরও একটি রিট পিটিশন দায়ের করে।

এসব কার্যক্রমের প্রেক্ষিতে বিএসএফ ও রাষ্ট্রীয় আইনপ্রয়োগকারী সংস্থাগুলো মা সু মে’র কর্মী ও ভুক্তভোগীদের হুমকি দিচ্ছে বলে অভিযোগ কিরিটি রায়ের।

মালয়েশিয়া ভিত্তিক মানবাধিকার পত্রিকা ‘আলিরনে’র এক প্রতিবেদনে কিরিটি রায় জানান, মা সু ম আইন শৃঙ্খলাবাহিনীর হাতে নির্যাতনের শিকার ভুক্তভোগীদের আদালতে মামলা দায়ের করতে আইনি সহায়তা দিয়ে থাকে। এ মানবাধিকার সংস্থাটি জীবিকার সমস্যা নিয়েও কাজ করে থাকে। মুর্শিদাবাদ জেলায় ভারত-বাংলাদেশ সীমান্তে বসবাসরত পদ্মা নদীর ভাঙনে ক্ষতিগ্রস্ত বিপুল সংখ্যক মানুষের জীবিকার সমস্যা নিয়েও কাজ করে মা সু ম।

কিরিটি রায় বলেন, এসমস্ত কর্মকা- আমাদের জেলা মানবাধিকার কর্মীদের সহায়তা ছাড়া সম্ভব ছিল না। আমাদের এসব কাজের কারণেই মা সু ম ও মানবাধিকার লঙ্ঘনের ভুক্তভোগীদের রাজ্য সংস্থাগুলো অব্যাহতভাবে হুমকি দিয়ে আসছে।

নিচে কিরিটি রায়ের পুরো প্রতিবেদনটি তুলে ধরা হলো-

মুর্শিদাবাদ জেলায় আমাদের বর্তমান জেলা মানবাধিকার পর্যবেক্ষক আজিমুদ্দিন সরকারের বিরুদ্ধে মুর্শিদাবাদ জেলা পুলিশের পক্ষ থেকে বেশ কিছু মিথ্যা ও সাজানো অপরাধের অভিযোগ আনা হয়েছে। তিনি গতবছর ৭০ দিন কারারুদ্ধ ছিলেন।

তিনি বিশেষ করে ইসলামপুর পুলিশ স্টেশনের অফিসার ইনচার্জ টার্গেটে পরিণত হন। কারণ রেবা বেওয়া নামে এক নারী রাণীনগর পুলিশ স্টেশনে তার স্বামীর পুলিশ হেফাজতে মৃত্যুর বিষয়ে উচ্চ আদালতে অভিযোগ দায়ের করেন।

যখন পুলিশ হেফাজতে মৃত্যুর ঘটনা ঘটে তখন এ অফিসার ইনচার্র্জ রাণীনগর পুলিশ স্টেশনের অফিসার ইনচার্জ ছিলেন। মাসুম এবং আজিমুদ্দিন সরকার আদালতে আইনি লড়াইয়ের জন্য ওই নারীকে সাহায্য করে।

মাসুম ওই নারীর স্বামী রাজিব মোল্লার পুলিশ হেফাজতে মৃত্যুর বিষয়ে ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন বরাবরে একটি অভিযোগ দায়ের করে। কিন্তু কমিশন এ অভিযোগ পশ্চিম বঙ্গ হিউম্যান রাইটস কমিশনে হস্তান্তর করে। যেখানে এখনও কোন ব্যবস্থা নেয়া হয়নি। এটা স্পষ্ট যে, পশ্চিমবঙ্গের রাজ্য মানবাধিকার কমিশন বর্তমানে নিস্ক্রিয়।

২০১৫ সালের সেপ্টেম্বরে ইসলামপুর পুলিশ স্টেশনে একই অফিসার ইনচার্জের অধীনে আজিমুদ্দিন সরকারকে দুটি ফৌজদারি মামলায় অভিযুক্ত করা হয়।

মুর্শিদাবাদ জেলায় পুলিশের দায়ের করা এ ফৌজদারি মামলায় কিরিটি রায়ও একজন অভিযুক্ত। এছাড়া অন্যান্য জেলায়ও মা সু মে’র জেলা মানবাধিকার কর্মীরা রাষ্ট্রীয় সংস্থার ক্রোধের শিকার।

মা সু ম বারবার অভিযোগ করার পরও জাতীয় মানবাধিকার কমিশন আজিমুদ্দিন সরকারের বিষয়ে উপযুক্ত ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে। মা সু   মে’র জেলা মানবাধিকার কর্মীরা বর্তমানে হুমকির সম্মুখিন।

এমনকি মা সু মে’র বিখ্যাত আইনজীবী অ্যাডভোকেট রানা মহান্তা যিনি নিহত রাজিত মোল্লার বিধবা স্ত্রী রেবা বেওয়ার মামলা পরিচালনা করছেন তাকে ও এ মামলার অন্যান্য ভুক্তভোগীদের অজ্ঞাত পুলিশ কর্মকর্তাদের পক্ষ থেকে হুমকি দেয়া হয়েছে। পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে তার স্বামীর পুলিশ হেফাজতে মৃত্যু মামলার অভিযোগ প্রত্যাহার করার জন্য চাপ দেয়া হচ্ছে।

নির্যাতনের শিকার ভুক্তভোগীরা রাষ্ট্রীয় সংস্থাগুলোর কাছে নিরাপদ নয়। অপরাধীদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার করার জন্য তাদের অব্যাহতভাবে হুমকি দেয়া হচ্ছে।

মাসুম নিয়মিত প্রত্যক্ষ করে আসছে, যেসব ভুক্তভোগীরা মা সু মে’র মাধ্যমে মানবাধিকার সংস্থায় অভিযোগ দায়ের করেছে তাদের সবাইকেই হুমকি দেয়া হচ্ছে। হয় পুলিশ অথবা বিএসএফ তাদের বাসায় গিয়ে মামলা প্রত্যাহর অথবা মীমাংসায় আসার জন্য চাপ অথবা হুমকি দিচ্ছে। ভুক্তভোগী ও প্রত্যক্ষদর্শী কেউই রাষ্ট্রীয় সংস্থার হুমকি থেকে রেহাই পাচ্ছে না।

এছাড়া গত ৪ জানুয়ারি সকাল সাড়ে দশটায় বিএসএফ কর্মকর্তারা গাড়িসহকারে মুর্শিদাবাদ জেলার পঞ্চনান ম-লের বাসায় গিয়ে তার দুই সন্তানকে হত্যার হুমকি দেয় বলে অভিযোগ করা হয়। এনএইচআরসি মামলা নং- ১৫৩৩/২৫/১৩/২০১২-পিএফ।

আমরা, মা সু মের সদস্যরা ও যারা বিচার পেতে মাসুমের প্রাথমিক সহায়তা চেয়েছে সেসব ভুক্তভোগীরা নিরাপদ নয়। সবাই অব্যাহতভাবে রাষ্ট্রীয় সংস্থার হুমকির সম্মুখিন।

মা সু ম এসব বিষয়কে চলমান পরিস্থিতির কেবল একটি খ- অংশ উল্লেখ করে উদ্বিগ্ন সমাজের জোরদার সহায়তা চেয়েছে। যাতে করে তারা মানবাধিকার কর্মকা- ও মানবাধিকার লঙ্ঘনের ফলে ভুক্তভোগীদের সহায়তা করতে পারে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি