শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


৪ বছরে নৃশংস হত্যার শিকার ১ হাজার ৬৯ শিশু


পূর্বাশা বিডি ২৪.কম :
০৩.০২.২০১৬

1111111-400x240
ডেস্ক রিপোর্টঃ

পরিবার! হতে পারে সেটা যৌথ কিংবা একক। পরিবারেই শিশু অতি আপন এবং কাঙ্খিত। কিন্তু সামাজিকভাবে শিশুরা কতটা নিরাপদ? সাম্প্রতিক সময়ে এই কোমলময়ী শিশুদের প্রতি বাড়ছে নৃশংসতা। অপরাধীদের ক্ষেত্রে বেড়েছে নৃশংসতা। আর এর কারণ হিসেবে বিশেষজ্ঞরা সামাজিক মূল্যবোধের অবক্ষয়কে চিহ্নিত করছেন।

শঙ্কার সাথে পরিসংখ্যানের অমিল খুবই কম। পত্রিকা ও মাঠে তথ্য যাচাই বাছাই করে শিশু অধিকার ফোরামের তৈরি পরিসংখ্যানও বলছে সে কথা। তাদের মতে ২০১২ সালে হত্যার শিকার ২০৯ শিশু, ২০১৩তে ২১৮টি শিশু, এবং ২০১৪তে তা এক লাফে দাড়ায় ৩৫০ শিশুতে এবং ২০১৫ সালে এর সংখ্যা দাড়ায় ২৯২।

সাম্প্রতিক সময়ে এমন কিছু ঘটনা ঘটেছে যা অনাকাঙ্খিত এবং সহ্যের বাধ ভেঙ্গে দেয়। ইঙ্গিত দেয় গভীর সামাজিক ব্যাধির। সামাজিক মূল্যবোধের এমন অবক্ষয়ে আতঙ্কিত অভিবাবকরা। তারা আজ তাদের সন্তানের নিরাপত্তা নিয়ে, নিরাপদ জীবনের নিশ্চয়তা নিয়ে সন্দিহান।

বাংলাদেশ শিশু অধিকার ফোরামের চেয়ারপারসন এমরানুল হক চৌধুরী বলেন, এত আইন এত পলিসি থাকার পরও এই সমস্ত সামাজিক অপরাধ বাড়ছে। এর একটি কারণ হল সামাজিক অস্থিরতা। এখন অপহরণের ধরণ পাল্টিয়েছে। এখন শুধু টাকা পয়সার জন্য অপহরণ করা হয় না। এছাড়াও বিভিন্ন কারণে নেয়া হয় যা আমরা সাম্প্রতিক সময়ে দেখেছি। এখানে আমরা দেখেছি পারিবারিক কলহের কারণে শিশু হত্যা হয়েছে।

২০১৫ সালের নৃশংস অপরাধের চিত্র চিন্তিত করছে শিশু অধিকার ফোরামকে। এ সময় ধর্ষণের শিকার হয় ৫’শ ২১ জন শিশু, গ্যাং-রেপ ৯১ টি, অপহরণের শিকার ২৪৩ শিশু ১’শ ৬৭ জন উদ্ধার হলেও এর মধ্যে লাশ পাওয়া যায় ৪০ শিশুর। বাকি ৭৬ টি শিশুর কোন খবর নেই।

ফোরাম বলছে, যুদ্ধক্ষেত্রেও শিশু হত্যা নিষিদ্ধ। অথচ দেশে এমন উদ্বেগজনক পরিস্থিতির সৃষ্টি করছে বিচারহীনতা এবং সামাজিক মূল্যবোধের অবক্ষয়। এসবের শিকার মূলত দরিদ্র পরিবারের শিশুরা। ইদানিং এই অশুভ ছায়া পড়ছে সচ্ছল পরিবার গুলোতেও।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি