স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লা নগরীর বাহার মার্কেট সংলগ্ন দেলোয়ার থিয়েটারের সকল নির্মাণ কাজ বন্ধ করার জন্য হাইকোর্ট আদেশ দিয়েছে বলে একটি সূত্র জানায়। হাইকোর্ট এ আদেশ প্রদান করে ভূমি মন্ত্রনালয়ে প্রেরণ করে । তারপর সেখান থেকে কুমিল্লা জেলা প্রশাসন কার্যালয়ে এ আদেশ প্রেরণ করা হয়। কুমিল্লা জেলা প্রশাসন ৪ ফেব্রুয়ারী রূপায়ন হাউজিং ও দেলোয়ার থিয়েটারকে কাজ বন্ধ রাখার জন্য নির্দেশ প্রদান করে।
সূত্রমতে, হাইকোর্ট এক আদেশে বলেন, সরকারের অনুমোদন ব্যতিরেকে দেলোয়ার থিয়েটারের সাথে রূপায়ন হাউজিং লিমিটেডের চুক্তি ( চুক্তির তারিখ ২৯/৬/২০১১ ইং) বাস্তবায়ন করা যাবে না। এমতাবস্থায় হাইকোর্টের আদেশ মোতাবেক দেলোয়ার থিয়েটারের সকল নির্মাণ কাজ বন্ধ করার জন্য নির্দেশ প্রদান করা হয়।
হাইকোর্ট বিভাগে দায়েরকৃত দুটি রিট পিটিশন এ আদেশের প্রেক্ষিতে এল.এ কেস মূলে অধিগ্রহণকৃত ভূমিতে রূপায়ন হাউজিং এষ্টেট লি. কর্তৃক আধুনিক সিনেমা কমপ্লেক্স তৈরি ও বাণিজ্যিক ভবন নির্মাণ সংক্রান্ত সকল কার্যক্রম বন্ধ রাখার জন্য আদেশ দেয়া হয়।

























































