শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


যমুনা নদীর নিচে সুড়ঙ্গ


পূর্বাশা বিডি ২৪.কম :
১৮.০২.২০১৬

pic114-620x330-400x212

ডেস্ক রিপোর্ট:

গতকাল প্রধানমন্ত্রী সংসদে সাতটি মেগা প্রকল্প বাস্তবায়নের কথা বলেন। এর মাঝে যমুনা নদীর নিচে ১২ কিলোমিটারের বহুমুখী সুড়ঙ্গ এবং হেমায়েতপুর থেকে সিরাজদীখান হয়ে মদনপুর পর্যন্ত ৮০ কিলোমিটার এলিভেটেড এক্সপ্রেসওয়ে তৈরির পরিকল্পনাও রয়েছে।

প্রশ্নোত্তর পর্বে প্রধানমন্ত্রী বলেন, সেতু বিভাগের পরিকল্পনা অনুযায়ী এই সরকার রাজধানীর হযরত শাহ জালাল(রহ:) বিমানবন্দর থেকে আশুলিয়া হয়ে চন্দ্রা পর্যন্ত ৩৮ কিলোমিটার এলিভেটেড এক্সপ্রেসওয়ে তৈরি করবে।

বাকি প্রকল্পগুলো হচ্ছে মেঘনা নদীর উপর আড়াই কিলোমিটার দৈঘ্যের সেতু, বরিশালের আড়িয়াল খাঁ নদীর উপর দেড় কিলোমিটার লম্বা সেতু, গলাচিপায় এক দশমিক ৫৮ কিলোমিটার এবং পটুয়াখালির পাইরা নদীর উপর এক দশমিক ৬৯ কিলোমিটার দৈর্ঘ্যরে সেতু।

প্রকল্পগুলোর কাজ কখন শুরু হবে এবং শেষ হবে সে ব্যাপারে বিস্তারিত কিছু বলা হয়নি।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি