শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


বড় পীরের ওরসে বাংলাদেশের বিশেষ ট্রেন


পূর্বাশা বিডি ২৪.কম :
১৮.০২.২০১৬

Indo-Bangla
ডেস্ক রিপোর্টঃ

বাংলাদেশের একটি বিশেষ ট্রেন রাজবাড়ি থেকে ২ হাজার ২১০ তীর্থ যাত্রী নিয়ে বৃহস্পতিবার সকালে ভারতের মিডনাপুর রেল স্টেশনে পৌঁছেছে। এই ট্রেনটি বড় পীরের ওরসে আসে। খবর এএনআই নিউজের।

ওরসের কর্র্তৃপক্ষের দায়িত্বে থাকা আব্দুল আজিজ কাদির এই ট্রেন বন্ধুত্ব ও ধর্মীয় বন্ধনের ট্রেন বলে মনে করেন। প্রতি বছরই বাংলাদেশ থেকে তীর্থযাত্রীরা ভারতের মিডনাপুরে আসে। বাংলাদেশের তীর্থযাত্রী মোহাম্মদ সেলিম উদ্দিন দেওয়ান বলেন, আমি ২৫ বছর ধরে মিডনাপুরে আসা-যাওয়া করছি। বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের মধ্যে ভাষা ও সাংস্কৃতিকভাবে প্রায় একই।

তিনি আরো বলেন, পশ্চিমবঙ্গে এসে আমার মনে হয় আমি বাংলাদেশেই আছি। আমার মতো আরো অনেকে বাসে ও বিমানে জোরা মসজিদের বড়পীর সাহেবের ওরসের উৎসবে আসেন।

উল্লেখ্য, ১৯০৩ সাল থেকে প্রতি বছর বড় পীরের ওরসের উদ্দেশ্যে বিশেষ ট্রেনে করে বড় পীর খ্যাত আব্দুল কাদির জিলানীর মাজারে আসেন। তীর্থরা বড়পীড়ের আর্শীবাদ নিতেই এখানে আসেন। ইরাক থেকে উনবিংশ শতাব্দিতে তিনি ভারতে ধর্মপ্রচারের জন্য আসেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি