শনিবার,১৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ


নববধূকে পিটিয়ে হত্যা, স্বামী পলাতক


পূর্বাশা বিডি ২৪.কম :
২১.০২.২০১৬

Hotta
ডেস্ক রিপোর্টঃ

রাজধানীর কদমতলীর পূর্ব জুরাইনে তাসলিমা আক্তার (১৭) নামের এক গৃহবধূকে লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করেছে তার স্বামী বাদল।

রোববার সকালে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে পলাতক রয়েছে বাদল।

নিহতের মা মরিয়ম বেগম জানায়, দেড় মাস আগে বাদলের সঙ্গে তাসলিমার বিয়ে হয় পারিবারিকভাবে। তবে মাঝেমধ্যে বাদল যৌতুকের জন্য চাপ দিচ্ছিল। শনিবার রাতে তাদের মধ্যে ঝগড়া হয়। রোববার সকালে তাকে রক্তাক্ত অবস্থায় ফেলে যায় বাদল। পরে পাশের ঘরের লোকজন তাসলিমাকে উদ্ধার করে সকাল সোয়া ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপতালে ভর্তি করে। পরে চিকিৎসাধীন অবস্থায় বেলা সাড়ে ১২টায় তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। তাসলিমা ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার দরিয়াকান্দি গ্রামের আবুল কালামের মেয়ে। বাদলের গ্রামের বাড়ি পটুয়াখালী জেলার মির্জাগঞ্জের সুবিদখালীতে। বাদল একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করে।

কদমতলী থানার পরিদর্শক (তদন্ত) এ কে আজাদ জানান, এ ঘটনায় এখনো কেউ অভিযোগ করেনি। তবে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি