শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » সর্বশেষ » ইউনিয়ন পরিদষ নির্বাচনে দেবিদ্বারে ১২ ইউনিয়নে বিএনপি’র মনোনিত প্রার্থী চুড়ান্ত


ইউনিয়ন পরিদষ নির্বাচনে দেবিদ্বারে ১২ ইউনিয়নে বিএনপি’র মনোনিত প্রার্থী চুড়ান্ত


পূর্বাশা বিডি ২৪.কম :
২১.০২.২০১৬

মোঃ জামাল উদ্দিন দুলাল, দেবিদ্বার ঃ
নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলা ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২২ মার্চ। তবে নির্বাচনকে সামনে রেখে উপজেলার ১৫টি ইউনিয়নের মধ্যে ১৩টিতে নির্বাচন হচ্ছে এবং ওই ১৩টি ইউপি পরিষদ থেকে ১২টি ইউনিয়নে ধানের শীর্ষ প্রতিকে নির্বাচন করতে চেয়ারম্যান প্রার্থী মনোনীত করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র নেতারা কর্মীরা। এদিকে বিএনপি’র সূত্র জানাযায়,বিএনপি থেকে ধানের র্শীষে’র ফলন ও বীজ বুনতে মনোনীত প্রার্থী হয়েছেন যারা তাহারা হলেন ঃ-ইউছুফপুর ইউনিয়নে মোঃ দেলোয়ার হোসেন, রসূলপুর ইউনিয়নে মাহবুব হাসান, সুবল ইউনিয়নে মোঃ হোসেন মেম্বার, ফতেহাবাদ ইউনিয়নে মোঃ জাহিদ হাসান, জাফরগঞ্জ ইউনিয়নে মোঃ মিজানুর রহমান চেয়ারম্যান,এলাহাবাদ ইউনিয়নে কাজী মাসুদ, মোহনপুর ইউনিয়নে মোঃ সহিদুল ইসলাম সহিদ সাবেক চেয়ারম্যান, সুলতানপুর ইউনিয়নে মোঃ জাকির হোসেন, ধামতী ইউনিয়নে মোঃ আনোয়ার ভূইয়া, রাজামেহার ইউনিয়নে মোঃ তাজুল ইসলাম তাজু মাস্টার সাবেক চেয়ারম্যান, ভানী ইউনিয়নে মোঃ হারুন অর রশিদ সাবেক চেয়ারম্যান, বরকামতা ইউনিয়নে মোঃ মোজ্জামেল । তবে এবার বিএনপি’র ইউনিয়ন পরিষদ নির্বাচনে নবীন প্রবীন দিয়ে ঢেলে সাজানো হয়েছে এবং সুষ্ঠ ভাবে নির্বাচন হলে বিএনপি ১২টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত নিশ্চিত বিজয়লাভ করবে করবে বলে দাবী করেন বিএনপি’র স্থানীয় নেতাকর্মীরা। শালঘর ইউনিয়নে যোগ্য প্রার্থী দিতে প্রক্রিয়া চলচ্ছে বলে জানা যায়।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি