শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » সর্বশেষ » বীরাঙ্গনাদের মুক্তিযোদ্ধা স্বীকৃতি দিয়ে শীঘ্রই গেজেট প্রকাশ হচ্ছে


বীরাঙ্গনাদের মুক্তিযোদ্ধা স্বীকৃতি দিয়ে শীঘ্রই গেজেট প্রকাশ হচ্ছে


পূর্বাশা বিডি ২৪.কম :
২২.০২.২০১৬

2016-02-07_7_216334

ডেস্ক রিপোর্টঃ

বীরাঙ্গনাদের মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি দিয়ে তাদের নামে গেজেট প্রকাশের বিষয়টি চলমান রয়েছে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

সোমবার দশম জাতীয় সংসদে সিরাজুল ইসলাম মোল্লার এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান।

মন্ত্রী আরো জানান, বর্তমানে বীরাঙ্গনাদের পূর্ণাঙ্গ তালিকা মন্ত্রণালয়ে নেই। তবে মুক্তিযুদ্ধ জাদুঘরে বীরাঙ্গনাদের একটি তালিকা সংরক্ষিত আছে। এ ছাড়া বীরাঙ্গনা হিসেবে তালিকাভূক্তির জন্য পাওয়া আবেদনগুলো যাচাই-বাছাই করে জামুকার সুপারিশের আলোকে তাদের মুক্তিযোদ্ধা স্বীকৃতি দিয়ে ‘মুক্তিযোদ্ধা’ হিসেবে তাদের নামে গেজেট প্রকাশের বিষয়টি চলমান রয়েছে।

মন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধ জাদুঘরে প্রাপ্ত তালিকার ভিত্তিতে ইতিমধ্যে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের ২৯তম সভার অনুমোদনক্রমে গত ২৯ সেপ্টেম্বর ২০১৫ তারিখে ৪১ জন বীরাঙ্গানার নাম মুক্তিযোদ্ধা হিসেবে গেজেট প্রকাশিত হয়েছে। আরো ৩২ জন বীরাঙ্গনার নামে গেজেট প্রকাশের বিষয়টি বর্তমানে চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এ ছাড়াও ১২১টি আবেদন বিশেষ যাচাই-বাছাই কমিটির কাছে পাঠানো হয়েছে। ওই কমিটির কাছ থেকে প্রতিবেদন পাওয়া গেলে জামুকার সাব-কমিটি কর্তৃক রিভিউ করে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের সভায় উপস্থাপন করে সিদ্ধান্ত গ্রহণ করা হবে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি