শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


দেবিদ্বারে ৩৭ প্রার্থীর মনোনয়ন পত্র বাতিল ঃ একক প্রার্থী ২


পূর্বাশা বিডি ২৪.কম :
২৪.০২.২০১৬

জামাল উদ্দিন দুলাল, দেবিদ্বারঃ

কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলার ১৩টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে দুইদিন ব্যাপি যাচাই- বাছাই শেষে ৩৭ জন প্রার্থীর মনোননয়নপত্র বাতিল করা হয়েছে। এদিকে দুই ওয়ার্ডে একাধিক প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্ধিতায় ২ জন নির্বাচিত হতে যাচ্ছেন।

ঋণ খেলাপি, বিসিসি ডিলার হওয়ায়, ভোটার তালিকায় নাম না থাকা ও যথাযথভাবে ফরম পুরণ না করার কারণে বুধবার (২৪ ফেব্রুয়ারী) বিকেল ৫টা পযর্ন্ত ৫ জন চেয়ারম্যান প্রার্থী, ১ জন সংরক্ষিত মহিলা ওয়ার্ড সদস্য ও ৩১ জন সাধারন ওয়ার্ড সদস্য পদপ্রার্থীর মনোনয়ন পত্র বাতিল করেছেন রির্টানিং কর্মকর্তা।

মনোনয়নপত্র বাতিল হওয়া চেয়ারম্যান প্রার্থীরা হলেন, ভানী ইউনিয়নের আওয়ামীলীগের চেয়ারম্যান প্রার্থী মোঃ নুরুজ্জামান ভূইয়া মুকুল, সুলতানপুর ইউনিয়নে জাতীয় পার্টির চেয়ারম্যান প্রার্থী মোঃ মমতাজ উদ্দিন মজুমদার, এলাহাবাদ ইউনিয়নে স্বতস্ত্র চেয়ারম্যান প্রার্থী আব্দুল জলিল, সুবিল ইউনিয়নে মাহবুবুর রহমান ও রসুলপুর ইউনিয়নে আঃ আউয়াল মুন্সী।

সংরক্ষিত মহিলা সদস্য হলেন, ফতেহাবাদ ইউনিয়নে সংরক্ষিত ১ নং ওয়ার্ডের জেসমিন আক্তার।

সাধারন ওয়ার্ড সদস্যরা হলেন, বড়শালঘর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের সাধারন সদস্য সাদেকুল আমিন সরকার, ইউছুফপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের আলী আহম্মেদ, রসুলপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের কবির আহম্মেদ, সুবিল ইউনিয়নের ১নং ওয়ার্ডের মোঃ সোলাইমান, ২নং ওয়ার্ডের রিয়াজ আল মামুন ও ৪ নং ওয়ার্ডের জুয়েল আহম্মেদ, ফতেহাবাদ ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের আবু হানিফ ও ৫ নং ওয়ার্ডের জুয়েল মিয়া, এলাহাবাদ ইউনিয়নের ২নং ওয়ার্ডের মোঃ মজিবুর রহমান ও ৪নং ওয়ার্ডের আব্দুল জলিল সরকার, রাজামেহার ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মোঃ ধনু মিয়া, ৬নং ওয়ার্ডের মোঃ ফজলুর রহমান সরকার ও ৯নং ওয়ার্ডের মোঃ সফিকুল ইসলাম কালু, ভানী ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মোঃ ফরিদ উদ্দিন ভূইয়া, মোঃ আবু কাউছার ভূইয়া, ৪নং ওয়ার্ডের খলিলুর রহমান, ৫ নং ওয়ার্ডের মোঃ নুরুল ইসলাম, মোঃ সুমন খান, মোঃ ফখরুল ও ৭ নং ওয়ার্ডের মোঃ নজরুল ইসলাম সরকার, ধামতী ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের তাইদুর রহমান, ও ৭ নং ওয়ার্ডের আঃ আলীম খান, সুলতানপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের মোঃ সাইদুর রহমান রমিজ, বরমাকতা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মোঃ জামাল হোসেন, মোঃ ইয়াছিন, ও ৭নং ওয়ার্ডের নজরুল ইসলাম, মোহনপুর ইউনিয়নে ১ নং ওয়ার্ডের হাবিবুর রহমান, ৩নং ওয়ার্ডের মোঃ সফিকুল ইসলাম, ৫নং ওয়ার্ডের মোঃ আবুল কাশেম, ৬ নং ওয়ার্ডের আঃ ছালাম ও ৮ নং ওয়ার্ডের আবু ইউছুফ।

এদিকে ফতেহাবাদ ইউনিয়নের ২নং ওয়ার্ডের মোঃ ইদ্রিস ও ৯নং ওয়ার্ডের মোঃ সফিক একক প্রার্থী হওয়ায় বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হতে যাচ্ছেন।

ইমতিয়াজ আহমেদ জিতু
০১৬৭৬-৩২৭৫০৪

 



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি