শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


কুমিল্লা নগরীতে দুই শিশু খুন, সৎ মা ও সন্তানরা পলাতক


পূর্বাশা বিডি ২৪.কম :
২৭.০২.২০১৬

IMG_0003

ইমতিয়াজ আহমেদ জিতুঃ

কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার দক্ষিণ ঢুলিপাড়া এলাকায় ঘরের মধ্যে শ্বাসরোধ ও গলায় দড়ি পেচিঁয়ে হত্যা করা হয়েছে জয় (৮) ও মনি (৬) নামের দুই ছেলে শিশুকে। এ ঘটনার পর সৎ মা ও তার দুই সন্তান পলাতক রয়েছে।

শনিবার (২৭ ফেব্রুয়ারী) বিকেল ৪ টায় পুলিশ লাশ দুটি উদ্ধার করে ।

নিহত দুই শিশু উপজেলার দক্ষিণ ঢুলিপাড়া এলাকার মুদি দোকানদার আবুল কালামের সন্তান।

স্থানীয় সূত্র জানায়, নিহত দুই শিশুর পিতা আবুল কালামের দুই সংসার। আবুল কালামের দুই স্ত্রী একই বাসায় থাকতো। প্রথম সংসারে ৩ মেয়ে ও এক ছেলে এবং দ্বিতীয় সংসারে ২ সন্তান আবুল কালামের।

SnapShot(26)

আবুল কালামের দ্বিতীয় স্ত্রী রেখা বেগমের মাতা তিন আগে মারা গেছেন। শাশুড়ির মিলাদ মাহফিলে অংশগ্রহণ করার লক্ষ্যে বেলা সাড়ে ১১ টার দিকে স্ত্রী রেখা বেগমকে (জয় ও মনির মাতা) নিয়ে জেলার ব্রাক্ষণপাড়া উপজেলার শালদানদী এলাকায় যান আবুল কালাম।

যাওয়ার সময় দ্বিতীয় সংসারের সন্তান জয় ও মনিকে প্রথম স্ত্রী রোকেয়া বেগম (৪০), তার দুই সন্তান ছোটন (ওয়ার্ল্ড ইউনিভার্সিটির বিবিএ বিষয়ের ছাত্র) ও তানজিনার (দশম শ্রেণির ছাত্রী) কাছে রেখে যান।

বিকেল সাড়ে ৩ টায় বাড়িতে ফিরে ঘরে প্রবেশ করে বিছানায় দুই শিশুর লাশ দেখতে পায়। বিছানার পাশে দড়ি ও গামছা পাওয়া গেছে। খবর পেয়ে পুলিশ এসে মরদেহ দুটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ ঘটনার পর প্রথম স্ত্রী ও তার দুই সন্তান পলাতক রয়েছে।

প্রতিবেশি সূত্রে জানা যায়, দুপুরে তারা ওই বাড়িতে মারপিটের শব্দ পেয়েছিল।

পুলিশ ধারণা করছে দড়ি পেচিঁয়ে অথবা শ্বাসরোধ করে শিশু দুটিকে হত্যা করা হয়েছে।

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন জানান, ছোট বাচ্চার গলায় দড়ি পেচাঁনোর দাগ রয়েছে এবং বড় বাচ্চাটিকে গামছা পেচিঁয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়ে থাকতে পারে। ঘটনার সৎ ভাই-বোন পলাতক রয়েছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি