শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


মনোহরগঞ্জে বস্তাবন্দি তৃতীয় শ্রেণির ছাত্রের লাশ উদ্ধার


পূর্বাশা বিডি ২৪.কম :
০১.০৩.২০১৬

ak-34

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলায় রিয়াদ হোসেন (৯) নামের এক শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (১ মার্চ) সকাল ১০ টার দিকে উপজেলা সদরের মনোহরগঞ্জ বাজারের পূর্বপাশে অবস্থিত রাজের গড় নামক স্থানে একটি খালের পাশ থেকে লাশটি উদ্ধার করে থানা পুলিশ।

নিহত শিশু রিয়াদ উপজেলা সদরের দিশাবন্দ পশ্চিমপাড়া এলাকার হোটেল শ্রমিক খোকনের ছেলে। সে স্থানীয় দিশাবন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণির ছাত্র।

মনোহরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল চন্দ্র ভট্ট  জানান, বাজারের পাশে শিশুটির বস্তাবন্দি লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দিলে আমরা ঘটনাস্থলে গিয়ে শিশুটির লাশ উদ্ধার করেছি।
পরে বিস্তারিত জানাবো।

এদিকে শিশু হত্যার খবর পেয়ে ঘটনাস্থলে যাচ্ছেন কুমিল্লা জেলা প্রশাসক মোঃ হাসানুজ্জামান কল্লোল।

 



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি