স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর স্থানীয় বখাটেরা হামলা চালিয়েছে। এ সময় কুবির মার্ষ্টাস এর দ্বিতীয় সিমিষ্টারের শিক্ষার্থী আরিফুর রহমান ও ইয়াসিন আরাফাত আহত হয়েছে।
ইয়াসিন আরাফাত সামান্য আহত হলেও আরিফুর রহমান কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আরিফুর রহমানের পুরো শরীরের আঘাত করা হয়েছে।
শনিবার (৫ মার্চ) রাত সাড়ে ৭ টায় কোটবাড়ি বিশ্বরোডের বেলতলী এলাকায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এ হামলার ঘটনা ঘটে।
আহত আরিফুর রহমান জানান, পদুয়ার বাজার বিশ্বরোড থেকে সুপার জেল মাইক্রোবাসে করে বেলতলী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে নেমে বাসের হেলপারের সাথে ভাড়া নিয়ে তর্কাতর্কি হওয়ার সময় স্থানীয় ৭/৮ জন যুবক এস দাড়াঁয়। যখনি তারা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে আমাদের পরিচয় পেল, তখনি আমাদের উপর হামলা করল। আমাকে মাটিতে ফেলে কিল-ঘুষি ও লাথি মেরে পুরো শরীরে আঘাত করল। খবর পেয়ে আমার বন্ধুরা এসে আমাকে কুমেক হাসপাতালে নিয়ে আসে।
এ বিষয়ে কোটবাড়ি পুলিশ ফাড়িঁর ইনচার্জ মাহফুজ আহমেদ জানান, এ বিষয়টি শুনেছি। আমরা তা দেখতেছি।



















































