স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লা নগরীর চর্থা এলাকা থেকে ২টি দেশীয় পাইপগানসহ আনিছুর রহমান মিঠু (২৪) নামে এক যুবককে আটক করেছে কুমিল্লা র্যাব-১১, সিপিসি-২ সদস্যরা।
বৃহস্পতিবার (১০ মার্চ) দুপুরে র্যাব-১১ সদস্যরা এ অভিযান পরিচালনা করেন। সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে র্যাব-১১ এ বিষয়টি নিশ্চিত করেছেন।
আটক হওয়া আনিছুর রহমান মিঠু (২৪) নগরীর চর্থা এলাকার মৃত আনোয়ার হোসেনের ছেলে।
কুমিল্লা র্যাব-১১ সূত্র জানায়, একদল অস্ত্রধারী সন্ত্রাসী ভিক্টোরিয়া কলেজ এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড চালাবে এমন গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি অপারেশন দল চর্থা এলাকায় অভিযান চালায়। এসময় ওই এলাকায় নিজ বাড়ি থেকে আনিছুর রহমান মিঠুকে ২টি পাইপগানসহ আটক করা হয়।
উদ্ধার হওয়া পাইপগান দু’টির আনুমানিক মূল্য ৪০ হাজার টাকা। আটক মিঠুর বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।


















































