ইমতিয়াজ আহমেদ জিতু ঃ
দেবিদ্বার ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী ১০টি , বিএনপি ও স্বতন্ত্র প্রার্থী একটি করে ইউনিয়নে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।
উপজেলা নির্বাচন অফিস ও সংশ্লিষ্ট রিটার্নিং অফিস সূত্রে জানা যায়, উপজেলার বড়শালঘর ইউনিয়নে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী মোঃ জহিরুল ইসলাম ঝারু (নৌকা প্রতীক) ৮,৬২১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন, তার নিকটতম প্রতিদন্দ্বী স্বতন্ত্র (আওয়ামীলীগের বিদ্রোহী) প্রার্থী মোঃ ইউনুছ মিয়া মাস্টার (আনারস) ৯১৫ ভোট পেয়েছেন।
ইউছুফপুর ইউনিয়নে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী মোস্তফা কামাল চৌধুরী (নৌকা) ৮,০০৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদন্দ্বী বিএনপি’র মনোনীত প্রার্থী মোঃ নাছির সরকার (ধানের শীষ) পেয়েছেন ১,০৭৮ ভোট।
রসুলপুর ইউনিয়নে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী কামরুল হাসান (নৌকা) ৫,৯০৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন, তার নিকটতম প্রতিদন্দ্বী আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী সিরাজুল ইসলাম (আনারস) পেয়েছেন ৩,২৪১ ভোট।
সুবিল ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মোঃ আবু তাহের সরকার (আনারস) ৫,০৬৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন, তার নিকটতম প্রতিদন্দ্বী স্বতন্ত্র প্রার্থী সিরাজুল ইসলাম (চশমা) ২,২২০ ভোট, আওয়ামীলীগের মনোনীত প্রার্থী এম.এ রশিদ (নৌকা) পেয়েছেন ২,১৬৫ভোট।
ফতেহাবাদ ইউনিয়নে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী খন্দকার এম.এ ছালাম (নৌকা) ৯,৯৩১ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন, তার নিকটতম প্রতিদন্দ্বী জাতীয় পার্টির প্রার্থী আলেক মিয়া পেয়েছেন ৩,৪৬১ ভোট পেয়েছেন, বিএনপি মনোনীত প্রার্থী জাহিদ হাসান (ধানের শীষ) ৩,৪৫৮ ভোট পেয়েছেন।
এলাহাবাদ ইউনিয়নে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী মোঃ সিরাজুল ইসলাম সরকার (নৌকা) ১০,১৪৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন, বিএনপি’র প্রার্থী কাজী মাসুদ হাসান (ধানের শীষ) পেয়েছেন ৪,২১৭ ভোট পেয়েছেন (তবে তিনি মঙ্গলবার দুপুরেই সাংবাদিক সম্মেলন করে নির্বাচন বর্জন করেছেন)।
জাফরগঞ্জ ইউনিয়নে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী মোঃ সোহরাব হোসেন (নৌকা) ৬,৪২০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন, তার নিকটতম প্রতিদন্দ্বী বিএনপি’র প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান (ধানের শীষ) পেয়েছেন ৩,৬৬৫ ভোট পেয়েছেন, আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী মোঃ আনোয়ার হোসেন (আনারস) পেয়েছেন ২,৯৩৯ ভোট।
রাজামেহার ইউনিয়নে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী মোঃ জাহাঙ্গীর আলম (নৌকা) ৮,৮৪০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন, তার নিকটতম প্রতিদন্দ্বী বিএনপি প্রার্থী মোঃ মনিরুল ইসলাম তাজু (ধানের শীষ) পেয়েছেন ৩,৮২৩ ভোট (তবে তিনি মঙ্গলবার দুপুরে সাংবাদিক সম্মেলন করে নির্বাচন বর্জন করেছেন)।
ভানী ইউনিয়নে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী মোঃ নুরুজ্জামান ভূইয়া মুকুল (নৌকা) ৫,৩৭৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন, তার নিকটতম প্রতিদন্দ্বী আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান এম.এ হান্নান (আনারস) ২৫৮৫ ভোট পেয়েছেন।
ধামতী ইউনিয়নে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী মোঃ ময়নাল হোসেন (নৌকা) ১০,২৯৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন, তার নিকটতম প্রতিদন্দ্বী বিএনপি মনোনীত প্রার্থী মোঃ আনোয়ার হোসেন (ধানের শীষ) ১,৩৭০ ভোট পেয়েছেন (তবে তিনি গত এক সপ্তাহ আগে নির্বাচন থেকে সরে দাঁড়ান)।
সুলতানপুর ইউনিয়নে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী মোঃ সফিকুল ইসলাম (নৌকা) ৬,৮৪৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন, তার নিকটতম প্রতিদন্দ্বী আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী মোঃ জসিম উদ্দিন (আনারস) ৫,০০৩ পেয়েছেন।
মোহনপুর ইউনিয়নে বিএনপি মনোনীত প্রার্থী মোঃ শহিদুল ইসলাম (ধানের শীষ) ৫,০২৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন, তার নিকটতম প্রতিদন্দ্বী আওয়ামীলীগের মনোনীত প্রার্থী মোঃ তাজুল ইসলাম (নৌকা) ৪,৭৫৫ ভোট পেয়েছেন।


















































