শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » সর্বশেষ » তনু হত্যা মামলায় কোন জজ মিয়ার নাটক সাজানো হলে দেশবাসি গ্রহণ করবে না- মানবাধিকার কমিশনের চেয়ারম্যান


তনু হত্যা মামলায় কোন জজ মিয়ার নাটক সাজানো হলে দেশবাসি গ্রহণ করবে না- মানবাধিকার কমিশনের চেয়ারম্যান


পূর্বাশা বিডি ২৪.কম :
০১.০৪.২০১৬

DSC_7872

ইমতিয়াজ আহমেদ জিতুঃ
বাংলাদেশ মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. মিজানুর রহমান বলেছেন, তনুর হত্যা মামলায় যদি ন্যায় বিচারকে ধামাচাপাঁ দেয়া হয় কিংবা জজ মিয়ার নাটক সাজানো হয় তাহলে দেশবাসি তা গ্রহণ করবে না।

বৃহস্পতিবার (৩১ মার্চ) বিকেলে কুমিল্লা সার্কিট হাউসে তনু হত্যা নিয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে বাংলাদেশ মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. মিজানুর রহমান এসব কথা বলেন।

তিনি আরো বলেন, তনু হত্যার ঘটনাস্থল পরিদর্শনের পর এ রকম ধারনা সৃষ্টি হতে পারে যে কিছু কিছু সাক্ষ্য বা প্রমান পরিবর্তন করা হয়ে থাকতে পারে। যদি এমন কিছু হয়ে থাকে যা বিচার প্রক্রিয়াকে ভিন্ন খাতে প্রভাহিত করে দিতে পারে বা প্রকৃত অপরাধীকে সনাক্ত করতে বাধার সৃষ্টি করতে পারে। তাহলে যে বা যারা সাক্ষ্য প্রমানকে কোন না কোন ভাবে পরিবর্তন করছে বা করার চেষ্টা করেছে তাদেরকেই বিচারের আওতায় নিয়ে আসা বাঞ্চনীয় বলে আমরা মনে করি। ন্যায় বিচারের স্বার্থেই এ কাজটি করা উচিত বলে আমরা মনে করি। যে জায়গাটিতে তনুর নিথর দেহটি পড়ে ছিল এটি জঙ্গলের মধ্যে হলেও সে জায়গাটি এখন এমন পরিস্কার রয়েছে, মনে হয় যেন কাউকে সদ্য কবর দেয়া হয়েছে। এটি কিন্তু প্রশ্নের উদ্বেগ করে এবং সে জায়গাটির উপরের মাটি যদি কেউ তুলে নিয়ে থাকে এবং নতুর মাটি যদি ভরাট করা হয়ে থাকে, তাহলে এর মাধ্যমে কিন্তু অপরাধের অনেক সাক্ষ্য বিনষ্ট হয়ে যেতে পারে। এটি তদন্তের কাজকে আরো জটিল করে দিতে পারে এ আশংকা আমাদের মনে হয়েছে।

তিনি বলেন, তথ্য সংগ্রহের নামে যেন তনুর পরিবারকে কোন সংস্থা হয়রানি না করে সেদিকে খেয়াল রাখতে হবে।

এর আগে সকালে তিনি কুমিল্লা সেনানিবাসের সোহাগী জাহান তনুর লাশ উদ্ধারের হত্যার স্থানটি পরিদর্শন করেন। এসময় তনুর মা-বাবার সাথে কথা বলেন এবং সেনানিবাসের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি