যারা ধর্ষক নন তারা অন্তত ধর্ষকের তালিকা করার ব্যাপারে ইনিয়ে বিনিয়ে দ্বিমত প্রকাশ করবেন না। শুধু তনু নয়, এরপরও আরো অনেক ধর্ষণের ঘটনা ঘটছে। গাজীপুরে দুই বোনকে তুলে নিয়ে ধর্ষণ করা হয়েছে। লক্ষ্মীপুরে দুই বোনকে তুলে নিয়ে সারারাত গণধর্ষণ করেছে ধর্ষকরা। চলন্ত বাসে গার্মেন্টস কর্মীকে ধর্ষণ. এটা কলকাতা স্টাইলে শুরু হয়ে গেছে। ধর্ষণ চলছে আনাচে কানাচে, প্রকাশ্যে, দিবালোকে, রাতের আঁধারে, বাড়ি থেকে তুলে নিয়ে। অতএব আসুন ধর্ষকের তালিকা করে ফেলি। এ কাজটি আপনিও করতে পারেন। শুধু যে সামাজিকভাবে ধর্ষকদের লজ্জা দেয়া বা মোকাবেলা করা তা নয়, ধর্ষকদের কোনো লজ্জা নেই, পাপবোধ তো নেই। তবুও ধর্ষকের তালিকা দরকার। কারণ এদেশে পথের বেওয়ারিশ কুকুরের তালিকা পৌরসভা থেকে আরম্ভ করে সিটি কর্পোরেশন রাখে। গ্রামের কৃষক গরু ছাগলের সংখ্যা কৃষি শুমারিতে অন্তর্ভুক্ত করে। প্রতিটি থানায়, গোয়েন্দাদের কাছে খুনি, ডাকাত, চোর, বদমাশ সহ অপরাধীদের তালিকা থাকে। তাহলে ধর্ষকদের তালিকা করতে দোষ কোথায়।
সমস্যা হচ্ছে একই ধর্ষক ব্যক্তি বারবার ধর্ষণ নাও করতে পারে। আবার করতেও পারে। বা তার ধর্ষণের ঘটনায় অন্য কেউ ধর্ষণে প্রবৃত্ত হতে পারে। এজন্যে অন্য অপরাধীর মত ধর্ষকদেরও তালিকা থাকা জরুরি, বরং এ সম্পর্কে সমাজের অন্যদের জানা দরকার। ধর্ষকের তালিকা কেন দরকার কিংবা আদৌ এর প্রয়োজন আছে কি না সে নিয়ে ইন্টেলেকচুয়ালি বিতর্ক হতে পারে। কিন্তু ধর্ষণের ঘটনা যেহেতু বৃদ্ধি পাচ্ছে তাই ধর্ষকদের তালিকা প্রয়োজন হয়ে পড়েছে। তাদের মানসিক চিকিৎসা বা সংশোধনে নৈতিক শিক্ষার জন্যে তালিকা প্রয়োজন। তালিকাভুক্ত ধর্ষকদের নিয়ে কোনো সংশোধমূলক ওরিয়েন্টেশনের জন্যে তাদের হিসেব প্রয়োজন। আগে একবার ধর্ষণ করার পর তিনি এখন পুরোপুরি মানসিকভাবে সুস্থ ও ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদি হয়ে থাকলে তার ভূমিকার অশেষ গুরুত্ব রয়েছে। তার নাম তালিকা থেকে বাদ যেতে পারে। রাষ্ট্র ও সমাজে মূল্যবান করে তোলার জন্যে ধর্ষকের তালিকা কাজে লাগানো অত্যন্ত প্রয়োজন।
ধর্ষকের বিরুদ্ধে কোনো প্রতিশোধ স্পৃহা থেকে তাদের তালিকার প্রয়োজন নেই। সামাজিক জীব হিসেবে তারাও এ সমাজের অংশ। সমাজকে নিষ্কলুষ করে তোলার জন্যে তাদের তালিকা করে একটি বিধিবদ্ধ জীবনে ফিরিয়ে আনার জন্যে, তাকে অন্ধকার থেকে আলোকিত করার জন্যে এ তালিকা প্রয়োজন।
ধর্ষকের তালিকা ছবি সহ পাড়ায় পাড়ায়, রাস্তার মোড়ে, সামাজিক যোগাযোগ মাধ্যমে, রেল স্টেশন, বাস স্টপেজ, লঞ্চ টার্মিনাল, লাইট পোস্ট, ওভারব্রিজ সহ নজর কাড়ে এমন সব স্থানে টাঙ্গিয়ে দিলে ধর্ষকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধের একটা প্রস্তুতি পর্ব শুরু হবে। পত্রিকার কাটিং ফটোকপি করে, থানার মামলার কপি বা বিভিন্ন উৎস থেকে ধর্ষকের তালিকা যে কেউ শুরু করতে পারে। পুলিশ বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছেও ওই তালিকা থাকতে পারে, কিন্তু মুস্কিল হচ্ছে যে তারা রাজনৈতিক বা অসৎ উদ্দেশ্যে তা প্রকাশ করতে চান না। যেহেতু ধর্ষণ প্রকাশ্যে আমাদের চারপাশে ঘটছে তাহলে সেই তালিকা থাকলে অন্তত মেয়েরা ঘর থেকে বের হবার আগে চারপাশ দেখে নিয়ে বের হতে পারবে। অভিভাবকরা আরো সাবধান হবার বিবিধ প্রস্তুতি নিতে পারবেন। রাজনৈতিক কারণে বা প্রভাব প্রতিপত্তিশালী, শত্রুতা বা যে কারণেই ধর্ষণ হোক না কেন, ধর্ষকের তালিকা করা খুবই জরুরি হয়ে পড়েছে।
কুমিল্লার কলেজ ছাত্রী সোহাগী জাহান তনুকে ধর্ষণের পর হত্যার ঘটনা নিয়ে বাংলাদেশে বিক্ষোভ প্রতিবাদ চলছে। বিবিসি বাংলার প্রবাহ টিভি অনুষ্ঠানের জন্যে দেয়া এক সাক্ষাতকারে তনুর বাবা ইয়ার হোসেন বলেন,“মেয়েটা ক্যান্টনমেন্টের ভেতর মারা গেছে, এটা বলতে পারবো না স্যার, তাইলে গুলি কইরা মাইরা ফালান। যদি না বলতে পারি তাইলে গুলি কইরা মাইরা দেন আমারে”। হ্যা ধর্ষকরা এ সমাজে অনেক শক্তিশালী। কিন্তু যদি তাদের প্রতিরোধ করার প্রস্তুতি না নেন তাহলে আপনার ছোট বোনকে উৎসর্গ(!) করতে হবে। দেহে প্রাণ থাকতে এধরনের ইজ্জত আব্রু হারাতে কেউ চায় না। তনুও চায়নি। তনুর মত অনেক মেয়ে ধর্ষকের খপ্পর থেকে বাঁচতে প্রাণ দিয়েছে। আর কত তনু প্রাণ দেবে। অতএব ধর্ষকের তালিকা তৈরি করার সময় এসে গেছে।
গত সপ্তাহে সেনানিবাস এলাকায় তনুর মৃতদেহ উদ্ধারের পর দেশটির মূলধারার গণমাধ্যমে সংবাদ না এলেও অনলাইনে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে এটি ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। তাই এলাকাভিত্তিক ধর্ষকের তালিকা তৈরি করার ব্যাপারে মিডিয়া খুব একটা সহযোগিতা করবে না। প্রতিটি পাড়ায়, মহল্লায়, গ্রামে, গঞ্জে, শহরে সংবা“াতারা এমন প্রস্তাব হেসে উড়িয়ে দেবেন। কিন্তু আপনি যদি চারপাশে ধর্ষকদের তালিকা তৈরি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করতে পারেন তাহলে সংবা“াতারা অলসতা ভেঙ্গে তা প্রকাশ করেও দিতে পারে।
তনু হত্যাকা-ে শুরুর দিকে ফেসবুকে যারা প্রতিবাদ করেছেন তাদের মধ্যে অন্যতম নাট্য ব্যক্তিত্ব নাসির উদ্দীন ইউসুফ। একজন খাঁটি মুক্তিযোদ্ধা। একাত্তরে মা বোনের ইজ্জত বাঁচাতে এই বীর সেনানীর মত অনেকেই অস্ত্র হাতে তুলে নিয়েছেন, প্রাণ বিসর্জন দিয়েছেন। তাদের পবিত্র অর্জন এদেশের মাটি। এ মাটিতে ধর্ষকদের স্থান নেই। যারা মুক্তিযুদ্ধে যোগ দেয়ার সুযোগ পাননি তারা ধর্ষকদের মোকাবেলা করার মত সাহস অন্তত রাখতে পারেন।
নাসির উদ্দীন ইউসুফ বিবিসি বাংলাকে বলেন, “কবর দিয়ে আবার সেই লাশ আপনারা তুলে ফেলছেন তাহলে আপনাদের অনেক কাজ না করেই আপনারা তাড়াহুড়া করেছেন। কেন? জনগণের মনে তো এই প্রশ্নগুলি আসবেই”। তিনি বলেন ধীরগতি আর সিদ্ধান্তহীনতা সরকার এবং সেনাবাহিনী দুই তরফ থেকেই হয়েছে।
তনুর ব্যাপারে সেনানিবাস থেকে নাসির উদ্দীন ইউসুফকে কথা বলতে নিষেধ করা হয়েছে এমন শিরোনামেও খবর প্রকাশ করে কয়েকটি অনলাইন পত্রিকা। যদিও এটি সত্য নয় বলে জানান ইউসুফ।
তিনি বলেন, “অনেক যায়গায় ছড়িয়েছে যে আমার উপরে চাপ আছে। আমি কোনো চাপে নেই। আমি খুব পরিষ্কার, আমি কোনো চাপে নেই। সেনসিটিভ যায়গাটা হচ্ছে আমাদের বুঝতে হবে এটা ক্যান্টনমেন্টের এরিয়ার মধ্যে ঘটেছে।”
এদিকে তনু হত্যার পরদিন থেকেই বিক্ষোভ করছে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থীরা। তাদের সঙ্গে সম্মিলিত সাংস্কৃতিক জোট, গণজাগরণ মঞ্চ, বাম ছাত্র সংগঠনসহ সাধারণ শিক্ষার্থীরাও প্রতিবাদ বিক্ষোভ করে যাচ্ছে। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বলছেন সুষ্ঠু তদন্তের মাধ্যমে তনু হত্যার বিচার না হওয়া পর্যন্ত তাদের লাগাতার আন্দোলন চলবে। এ আন্দোলন থেকে সারা বাংলাদেশের ধর্ষকদের তালিকা প্রকাশ করতে পারলে ধর্ষকদের মোকাবেলা করার পথে যাত্রা শুরু হবে মাত্র।
ভিক্টোরিয়া কলেজ ক্যাম্পাসে আন্দোলনরত একজন ছাত্রী বলেছেন, “এই জন্যই আমাদের এ আন্দোলন যে, একটা প্রটেক্ট এরিয়ার মধ্যে একটা মেয়ে কিভাবে ধর্ষিত হয় তাকে তারপরে খুন করা হয়?” অপর এক শিক্ষার্থী বলেন, “লাশ কবর থেকে উদঘাটন করে আবার ওর ময়না তদন্ত হবে। কেন? প্রথম তাইলে যে ময়না তদন্ত হইছে সেটা কি হইছে?
কুমিল্লা জেলা পুলিশ সুপার শাহ আবিদ হোসেন বলেন, তারা প্রাথমিকভাবে অনুসিদ্ধান্তে এসেছেন তনুকে হত্যা করা হয়েছে এবং সে ধর্ষিতও হতে পারে। তিনি বলেন, “সেনা কর্তৃপক্ষ যে তথ্যগুলো আমাদেরকে দিবে তারপর নির্ভর করেই আমাদেরকে কিন্তু কাজ করতে হবে। কারণ আমার কিন্তু ঐখানে গিয়ে ইন্ডিসক্রিমিনেটলিৃ আমার ওই একসেসটা নাই যে আমি জিজ্ঞাসা করব । সেনানিবাসের মধ্যে কিন্তু বেশকিছু বিধিবদ্ধ বিষয় প্রতিপালন করেই কিন্তু কাজ করতে হয়। এটাও তার ব্যতিক্রম নয়”।
কোনোকিছু আড়াল করারও কোনো ইচ্ছা পুলিশের নেই বলে দাবি করে কুমিল্লার পুলিশ সুপার।
তনুর বাবা ইয়ার হোসেন ক্যান্টনমেন্ট বোর্ডের চতুর্থ শ্রেণীর কর্মচারী। ঘটনার নবম দিনে বিবিসি বাংলা তনুর বাবার সাক্ষাৎকার নিতে চাইলে ইয়ার হোসেন জানান, অনুমতি ছাড়া তাদেরকে সেনানিবাস থেকে বের হতে দেয়া হচ্ছে না। পরে ক্যান্টনমেন্ট বোর্ডের সিইও’র সঙ্গে যোগাযোগ করলে কর্তৃপক্ষের তত্ত্বাবধানে তাকে কুমিল্লা ক্যান্টনমেন্ট বোর্ড অফিসে নিয়ে আসা হয়।
সেখানে তনুর বাবা কথা বলেন বিবিসির সঙ্গে। “আমার মেয়েরেতো আমি তুলছি, কিভাবে তুলছি আমি দেখছি। তার কোনো গলায় কাটা ছিল না। মুখটা থেতলানো আছিলো, কানডি দিয়া রক্ত আইছে, মাথার এই জাগাডা (পেছনে) উঁচা আছিলো, উঁচা উঁচা একটু ফুলা এইৃ”
তনুকে কোথায় পাওয়া পাওয়া গেছে এ নিয়ে আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তর বিবৃতি দিয়ে কুমিল্লা ক্যান্টনমেন্ট সংলগ্ন সীমানা প্রাচীর নেই এরকম এলাকার বিবরণ দেয়। তবে ইয়ার হোসেন একটি বিষয় জোর দিয়ে বলে আসছেন যে মেয়েকে তিনি সেনানিবাস এলাকা থেকেই উদ্ধার করেছেন।
“এহনো কই- তহনো কই, আমিতো কারো নাম বলতেছি না। হ্যাঁ মেয়েডা এখানে মারা গেছে, এডাতো বলতে হবে আমার। যে- মেয়েডা ক্যান্টনমেন্টের ভেতর মারা গেছে, এটা বলতে পারবো না স্যার, তাইলে গুলি কইরা মাইরা ফালান। যদি না বলতে পারি তাইলে গুলি কইরা মাইরা দেন আমারে”।
তনু হত্যাকা- প্রসঙ্গে কুমিল্লা সেনা কর্তৃপক্ষের সাক্ষাৎকার চেয়ে যোগাযোগ করা হলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর থেকে সাক্ষাৎকার দেয়া আপাতত সম্ভব নয় বলে বিবিসিকে জানানো হয়।
কিন্তু প্রশ্ন উঠছে তনুর পরও আরো অসংখ্য মেয়ে ধর্ষকের হাতে ইজ্জত হারাচ্ছেন। তাহলে তনু পর্যন্ত ধর্ষক বিরোধী আন্দোলন কি ব্রাকেট বন্দী হয়ে থাকবে? আন্দোলন চলতেই থাকবে। অন্তত ঘৃণপূর্ণ মনে, চিন্তার মননে, এবং পথে ও মিছিলে মিছিলে। এজন্যে ধর্ষকের তালিকা খুব জরুরিভাবে প্রয়োজন।


























































