সোমবার,১১ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ


‘চ্যাম্পিয়ন’ গানে যাদের স্মরণ করলেন ব্রাভো


পূর্বাশা বিডি ২৪.কম :
০৪.০৪.২০১৬

bravo-2-400x279 bravo-5-400x268 bravo-7-400x279
ডেস্ক রিপোর্টঃ

ওয়েস্ট ইন্ডিজ বিশ্বকাপ জেতার সঙ্গে সঙ্গে ছড়িয়ে পড়েছে ডোয়াইন ব্রাভোর গান ‘চ্যাম্পিয়ন’। গানটি পুরো টুর্নামেন্ট জুড়ে অনুপ্রেরণা জুগিয়েছে গেইল-স্যামিদের। গানটি বিশ্বব্যাপি নানান ক্ষেত্রে সফল কৃষ্ণাঙ্গদের নিয়ে লেখা। তাদের সবাইক চ্যাম্পিয়ন বলে সম্মান প্রদর্শন করা হয়। চলুন দেখে নেওয়া যাক ব্রাভো এই গানটিতে কোন কোন কৃষ্ণাঙ্গ চ্যাম্পিয়নের নাম নিয়েছেন।

বারাক ওবামা : মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট।

নেলসন ম্যান্ডেলা : বর্ণবাদ বিরোধী আন্দোলনের মহানায়ক।

ব্রায়ান লারা: ত্রিনিদাদের রাজপুত্র খ্যাত এই ক্রিকেটারকে ‘ক্রিকেটের রাজপুত্র’ বললেও ভুল হবে না। তাঁকে সর্বকালের সেরা ক্রিকেটারদের একজন ধরা হয়। টেস্টে এক ইনিংসে ৪০০ রান করার অনন্য রেকর্ড আছে তাঁর।

সেরেনা উইলিয়ামস : মার্কিন টেনিস খেলোয়াড়। যিনি ২১টি গ্র্যান্ডসøাম জিতেছেন।

উসেইন বোল্ট : জ্যামাইকান দৌড়বিদ। অলম্পিকে আটটি সোনা তার। ১০০ ও ২০০  মিটার দৌড়ের বিশ্বরেকর্ডও তার দখলে।

শেলি-অ্যান: জ্যামাইকান নারী দৌড়বিধ। অলম্পিকে তিনি টানা দুবার ১০০ মিটার দৌড়ে সোনা জেতেন (২০০৮ ও ২০১২)।

মাইকেল জর্ডান: মার্কিন বাস্কেটবল খেলোয়াড়। অলম্পিকে দুইবারের সোনাজয়ী মার্কিন দলে ছিলেন তিনি। বাস্কেটবলের সর্বকালের সেরা দলে তিনি নির্বাচিত হন।

ক্রিস গেইল: টি-টুয়েন্টি যদি বিনোদনমূলক ক্রিকেট হয়, তাহলে ক্রিস গেইল সেরা পারফরমার। বোলারদের মনে ভীতি জাগানো এই ব্যাটসম্যান বিশ্বব্যাপি অ-আন্তর্জাতিক টি-টুয়েন্টি টুর্নামেন্টগুলোতে মোট ১৭টি শতকের মালিক। আইপিএলে রাজস্থানের হয়ে তার ৬৬ বলে ১৭৫ রানের একটি অতিমানবিয় ইনিংস রয়েছে।

কিরন পোলার্ড: কোনও টেস্ট খেলেননি, ওয়ানডেতেও বলার মতো সুযোগ পাননি। তবুও তিনি চ্যাম্পিয়ন। কারণ তার মতো অলরাউন্ডারের জন্যই টি-টুয়েন্টি উপভোগ্য।

বিয়ানি সিজেল: মার্কিন র‌্যাপ গায়ক। ফিলাডেলফিয়ার এই গায়ক হিপ-হপ ও গ্যাংস্টার র‌্যাপ গান করেন।

ওয়েন্ডি ফিজুইলিয়াম: ত্রিনিদাদের এই কৃষ্ণাঙ্গ সুন্দরি ১৯৯৮ সালে মিস ইউনিভার্স জয়ী। বর্তমানে তিনি একজন অভিনেত্রী, মডেল, গায়ক হিসেবে কাজ করে যাচ্ছেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি