ডেস্ক রিপোর্টঃ
চৌদ্দগ্রামে কাভার্ডভ্যানের চাপায় শাহেনা বেগম (৪৮) নামের এক মহিলা নিহত হয়েছেন। তিনি উপজেলার জগন্নাথদীঘি ইউনিয়নের দক্ষিণ বেতিয়ারা গ্রামের বাবুল মিয়ার স্ত্রী। সোমবার বেলা সাড়ে ১০টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গাংরা রাস্তার মাথায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, সড়ক পার হওয়ার সময় চট্টগ্রামমুখী দ্রুতগামী কাভার্ডভ্যান (চট্টমেট্রো-ট-১১-২৭৭৭) শাহেনা বেগমকে ধাক্কা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
স্থানীয়রা কাভার্ডভ্যানটি আটক করেছে।


















































