সোমবার,১১ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ


ঢাকা প্রিমিয়ার লিগে কে কোন দলে


পূর্বাশা বিডি ২৪.কম :
১০.০৪.২০১৬

cricket-board
ডেস্ক রিপোর্টঃ

আগামী ২২ এপ্রিল মাঠে গড়াবে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ (ডিপিএল)। তার আগে রোববার ঘরোয়া ক্রিকেটের এই আসরের ‘প্লেয়ার্স ড্রাফট’ অনুষ্ঠিত হয় হোটেল লা মেরিডিয়ানে। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এর মতো ডিপিএলের দলবদলও হচ্ছে প্লেয়ার্স বাই চয়েজ পদ্ধতিতে।

আট ক্যাটাগরির ২০৭ ক্রিকেটারকে নিয়ে অনুষ্ঠিত হচ্ছে এই ‘প্লেয়ার্স ড্রাফট’। এখান থেকে লটারির মাধ্যমে দল গঠন করছে লিগের ১২টি ক্লাব। ১২ ক্লাবের ১১টিই পুরোনো দুজন করে ক্রিকেটার রেখে দিয়েছে। শুধু গাজী গ্রুপ ক্রিকেটার্স রাখেনি।

খেলোয়াড় বাছাই প্রক্রিয়ায় প্রথম ১৩ রাউন্ডে ‘এ’ থেকে ‘ই’ ক্যাটাগরি পর্যন্ত খেলোয়াড়দের দলভুক্ত করবে ক্লাবগুলো। এরপর ‘এ’ প্লাস ও আইকন ক্যাটাগরির খেলোয়াড়দের দল নির্ধারণ করা হবে।

এরই মধ্যে ‘প্লেয়ার্স ড্রাফট’-এর সাত রাউন্ড শেষ হয়েছে। চলুন দেখে নেওয়া যাক কে কোন দলে গেলেন।

প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব: কাজী নুরুল হাসান সোহান, শুভাগত হোম চৌধুরী, মেহেদী মারুফ, তইবুর রহমান পারভেজ, নাজমুল ইসলাম অপু, রুবেল হোসেন, ইয়াসির আলী রাব্বী, মনির হোসেন খান, শাহনাজ আহমেদ।

প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব: রনি তালুকদার, সানজামুল ইসলাম, ফরহাদ রেজা, রকিবুল হাসান, আল-আমিন হোসেন, রাহাতুল ফেরদৌস, ইমতিয়াজ হোসেন তান্না, সগির হোসেন পাভেল, মোহাম্মদ জিয়াউর রহমান।

আবাহনী লিমিটেড: লিটন কুমার দাস, মোসাদ্দেক হোসেন সৈকত, নাজমুল হোসেন শান্ত, তাসকিন আহমেদ, সাকলায়েন সজীব, আবুল হাসান রাজু, অভিষেক মিত্র, জুবায়ের হোসেন লিখন, তাপস বৈশ্য।

কলাবাগান ক্রিকেট একাডেমি: মেহেদী হাসান মিরাজ, মাহমুদুল হাসান লিমন, ইরফান শুক্কুর, বিশ্বনাথ হালদার, মাইশুকুর রহমান, আবু জায়েদ রাহী, মোহাম্মদ আব্দুল হালিম, প্রসেনজিৎ দাস, নূর হোসেন মুন্না।

মোহামেডান স্পোর্টিং ক্লাব: নাঈম ইসলাম, আরিফুল ইসলাম, সৈকত আলী, ইজাজ আহমেদ, নাঈম ইসলাম জুনিয়র, এনামুল হক জুনিয়র, নাজমুল হোসেন মিলন,শুভাষিস রয় চৌধুরী, হামিদুল ইসলাম হিমেল।

লিজেন্ডস অব রূপগঞ্জ : জহুরুল ইসলাম অমি, খন্দকার মোশাররফ হোসেন, তাইজুল ইসলাম, আসিফ আহমেদ রাতুল, আবু হায়দার রনি, জুনায়েদ সিদ্দীক, আলাউদ্দিন বাবু, মিজানুর রহমান, মেহেদী হাসান রানা।

ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব: নাদিফ চৌধুরী, সোহরাওয়ার্দী শুভ, ধীমান ঘোষ, আল-আমিন হোসেন (জুনিয়র), আব্দুল মজিদ, কামরুল ইসলাম রাব্বী, ফজলে রাব্বী মাহবুব, এনামুল হক, জুবায়ের আহমেদ।

ব্রাদার্স ইউনিয়ন: আসিফ হাসান, ইফতেকার সাজ্জাদ রনি, জাকির হোসেন, শাহরিয়ার নাফিস, মোহাম্মদ শহীদ, নাবিল সামাদ, আহমেদ সাদিকুর রহমান, সঞ্জিত সাহা দ্বীপ, তুষার ইমরান।

শেখ জামাল ধানমন্ডি ক্লাব: সোহাগ গাজী, আরাফাত সানী, মার্শাল আইয়্যুব, মুক্তার আলী, জয়রাজ শেখ ঈমন, শফিউল ইসলাম, শেখ নাজমুস সাদাত, জাবিথ হোসেন, রাসেল আল মামুন।

কলাবাগান ক্রীড়া চক্র: খান আব্দুর রাজ্জাক, তাসামুল হক, মোহাম্মদ শরীফউল্লাহ, সাদমান ইসলাম অনিক, তানভীর হায়দার খান, মেহরাব জুনিয়র, নিহাদুজ্জামান,জসিম উদ্দীন, দেওয়ান সাব্বির আহমেদ।

ক্রিকেট কোচিং স্কুল: সাইফ হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, পিনাক ঘোষ (বাউন্ডিং), নাসুম আহমেদ, সাঈদ সরকার, রাজিন সালেহ আলম, অমিত মজুমদার, সালেহ আহমেদ শাওণ, মোহাম্মদ সালমান হোসেন লিমন, রাফাতুজ্জমান অভি।

গাজী গ্রুপ ক্রিকেটার্স: অলক কাপালি, ইলিয়াস সানী, শামসুর রহমান শুভ, মেহেদী হাসান, মোহাম্মদ শরীফ, ফরহাদ হোসেন, মোহাম্মদ ফোরকান, আবু সায়েম চৌধুরী। –



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি