সারাদেশে চলছে ‘বাংলাদেশ ডিপ্লোমা বেকার নার্সদের অনশন। (বিপিএসসি) বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে নার্সদের নিয়োগের সিদ্ধান্ত বাতিলের প্রতিবাদ এবং মেধা ও জ্যেষ্ঠতার ভিত্তিতে নিয়োগের দাবিতে এ কর্মসূচি পালন করছেন চাকরি প্রার্থী বেকার নার্সরা।
রবিবার রাতে মোরশেদুল ইসলামের উপস্থাপনায় সময় টেলিভিশনে প্রচারিত ‘সময় সংলাপ’ অনুষ্ঠানে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) মহাসচিব ও স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) সভাপতি অধ্যাপক ডা. এম ইকবাল ও বাংলাদেশ ডিপ্লোমা বেকার নার্সেস অ্যাসোসিয়েশন ও বেসিক গ্র্যাজুয়েট নার্সেস সোসাইটি’র মহাসচিব ফারুক হোসাইন তুলে ধরেন তাদের নানা দাবির কথা। ১৫৪৭২৮১১
ফারুক হোসাইন বলেন, সারাদেশে অনেক ডিপ্লোমা করা বেকার নার্স আছে তাদের মেধা ও জ্যেষ্ঠতার ভিত্তিতে নিয়োগ দেওয়া জন্য সরকারের প্রতি জোর আহবান জানান তিনি। সারাদেশে অনেক সরকারি হাসপাতালে নার্স সংকট আছে। যেখানে নার্স নাই সেখানের রোগীরাও ভাল সেবা পাচ্ছে না। আমাদের মেধা ও জ্যেষ্ঠতার ভিত্তিতে নিয়োগ দিলে দেশে সেবার মান আগের চেয়ে অনেক বৃদ্ধি পাবে বলে তিনি দাবি করেন।
ঘঁৎংব-৭২০১৬০৪০৫০৭৪৪৫৬অধ্যাপক ডা. এম ইকবাল বলেন, আমি সারাদেশের চিকিৎসা সেবার মান বৃদ্ধির জন্য তাদের দাবিকে সরকারকে মেনে নেওয়ার জন্য অনুরোধ করছি। এর আগে প্রথম দফা আন্দোলনে অধ্যাপক ডা. এম ইকবালের অনুরোধ ও আশ্বাসের পরিপেক্ষিতে বিডিবিএনএ নার্সরা চলমান আন্দোলন কর্মসূচি স্থগিত করেছিল।
বিডিবিএনএ নার্সদের আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন সংগঠনটির সভাপতি রিনা আকতার ও মহাসচিব ফারুক হোসাইন। এতে কয়েকশ’ চাকরি প্রত্যাশী নার্স অংশ নেন। দাবির পক্ষে অনেকে সেখানে রাতেও অবস্থান করছেন।



























































