শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


বুড়িচংয়ে পাওয়া গেল সেই সোহাগকে


পূর্বাশা বিডি ২৪.কম :
১২.০৪.২০১৬

12968540_10206100078772213_870600872_n

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার ভিক্টোরিয়া কলেজের নিহত শিক্ষার্থী সোহাগী জাহান তনুর ভাই আনোয়ার হোসেনের বন্ধু মিজানুর রহমান সোহাগকে (২০) পাওয়া গেছে।

মঙ্গলবার (১২ এপ্রিল) সকাল সোয়া ৬টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বুড়িচং উপজেলার নাজিরাবাজার এলাকায় তাকে পাওয়া গেছে। সোহাগের চাচা আব্দুল খালেক এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, সকালে নাজিরাবাজার এলাকায় সোহাগকে হাঁটতে দেখে স্থানীয়রা আমাদের খবর দেয়। পরে আমরা সেখান থেকে তাকে নিয়ে আসি।

সোহাগ সম্পূর্ণ সুস্থ আছেন বলেও জানান তিনি।

এর আগে ২৭ মার্চ দিনগত রাত দেড়টার দিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয় দিয়ে আটজনের একটি দল কুমিল্লার বুড়িচং উপজেলার নারায়ণসার গ্রামের বাড়ি থেকে সোহাগকে তুলে নিয়ে যায়।

সোহাগের মা শাহিদা আক্তার জানান, সে সময় তারা জানায়, সোহাগকে পরদিন সকাল ১০টার মধ্যে ফিরিয়ে দিয়ে যাবে। কিন্তু তিনদিনেও ছেলেকে ফিরে না পেয়ে ৩০ মার্চ বুড়িচং থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন সোহাগের বাবা নুরুল ইসলাম।

তিনি আরো জানান, তনু হত্যার প্রতিবাদে আন্দোলনে অংশ নিয়েছিল সোহাগ।

উল্লেখ্য, ২০ মার্চ কুমিল্লা সেনানিবাসে সোহাগী জাহান তনুর মৃতদেহ পাওয়া যায়।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি