প্রায় ছাব্বিশ শো বছর আগের বেশ কিছু প্রাচীন লিপি উদ্ধার করেছে ইসরাইলের একদল প্রতœতত্ত্ববিদ। আর এ লিপির মর্ম উদ্ধারে কাজ করছেন তেল আবিব বিশ্ববিদ্যালিয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা। ধারণা করা হচ্ছে, এ লিপি সঠিকভাবে পর্যালোচনা করা গেলে, খ্রীষ্ট ধর্মগ্রন্থ বাইবেলের লেখার আসল সময়কাল বের করা সম্ভব হবে।
প্রাচীন এই লিপিগুলো জেরুজালেমের ইসরায়েল জাদুঘরের সম্পত্তি। সম্প্রতি এগুলো নিয়ে গবেষণায় নেমেছেন তেল আবিব বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক। তাদের গবেষণা বলছে, লিপিগুলো দুই হাজার ৬০০ বছরেরও বেশি পুরানো।
গোয়েন্দা সংস্থা ও ব্যাংক কর্তৃপক্ষ সই বিশ্লেষণে যে প্রযুক্তি ব্যবহার করে, সেই প্রযুক্তিই ব্যবহার করা হচ্ছে লিপির মর্ম উদ্ধারে। গবেষকেরা ধারণা করছেন, প্রাচীন এ লিপিগুলো অষ্টম শতাব্দীর যোদাহ সাম্রাজ্যের শাসনামলের।
গবেষণা বলছে, বাইবেল লেখা শুরুর আগে এ লিপিগুলো লেখা হয়েছে। তবে এ বিষয়ে দ্বিমত পোষন করছেন অনেকেই।
লেখাগুলো বিশ্লেষণ করছি। এ পর্যন্ত যা বুঝতে পারছি লিপিটিতে ছয় ধরনের হাতের লেখা পাওয়া গেছে। অষ্টম শতাব্দিতে যোদাহ সাম্রাজের সময়ে লেখা হয়েছিল লিপিগুলো।
প্রকল্পটি এখনো শেষ হয়নি। এ পর্যন্ত যা ধারণা করছি, তা থেকে নানা জনের নানা মত আসছে। আশা করছি, খুব শিগগিরই প্রকল্পটি শেষ করতে পারবো। আর তা হলে, প্রাচীন ধর্ম ও সেই সময়কার জীবনযাত্রা সম্পর্কে অনেক অজানা তথ্য জানা যাবে।
গবেষকরা বলছেন, লিপিগুলোর মর্ম উদ্ধার করা গেলে, প্রাচীন ব্যাবিলনের অনেক অজানা তথ্যসহ সে সময়কারের ধর্মাবস্থার চিত্র জানতে পারবে বিশ্ববাসী।


























































